• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৮
শিরোনামঃ
নিজের হাতে কোদাল, কাঁধে ঢোল ও ফগার মেশিন নিয়ে নন্দীগ্রামে ডেঙ্গু প্রতিরোধে মাঠে নামেন সংসদ সদস্য মোশারফ হোসেন বাকেরগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান নওগাঁয় পৃথকভাবে দু’টি বিদ্যালয়ের পুরস্কার বিতরণ ও অভিভাবক সমাবেশ নওগাঁ জেলা কমিউনিটি পুলিশিং সমন্বয় আহবায়ক কমিটি গঠন: আহবায়ক পলাশ, সদস্য সচিব গোল্ডেন বরিশালে প্রবীন সাংবাদিক পুলকের মৃ’ত্যু মরদেহের পাশে মিলল ৫ চিরকুট, কী বার্তা ছিল প্রেমের টানে ধর্ম পাল্টে মুসলিম তরুণীকে বিয়ে করলেন চীনা যুবক পটুয়াখালীতে পায়রা নদীর ভাঙন: মানচিত্র থেকে হারাচ্ছে বাহেরচর! বাকেরগঞ্জে মামলা তুলে নেওয়ার পর ব্যবসায়ীর দোকানে হামলা-ভাঙচুর, লুটের অভিযোগ নির্বাচনী উত্তাপ বেলকুচিতে: ৩নং ভাঙ্গাবাড়ী ইউনিয়নে মাসুদ রানার মোটরসাইকেল শোডাউন ও গণসংযোগ বাকেরগঞ্জে তুলাতলি নদীর ভাঙন রোধে ১২ হাজার ৫০০ জিওব্যাগ ফেলার প্রকল্পের উদ্বোধন

নন্দীগ্রামে দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়লো ২টি খড়ের পালা

Reporter Name / ১৭৮ Time View
বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ
বগুড়ার নন্দীগ্রামে দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়লো ২টি খড়ের পালা। জানা গেছে, ২৩শে ডিসেম্বর (মঙ্গলবার) দিবাগত গভীর রাতে দুর্বৃত্তরা নন্দীগ্রাম পৌরসভার ১নং ওয়ার্ড কালিকাপুর হিন্দুপাড়ার সুধীর প্রামানিকের ছেলে সুকুমার প্রামানিকের আমন ধান মাড়াইয়ের ২টি খড়ের পালায় কে বা কাহারা শত্রুতামূলকভাবে আগুন ধরিয়ে দেয়।

উক্ত গ্রামের চাঁন মিয়া প্রকৃতির ডাকে সারা দিতে বাহিরে বের হলে আগুনে খড় পোড়ার প্রচন্ড ধোঁয়ার গন্ধে আগুনের লেলিহান শিখা দেখতে পায়। পরে সে চিৎকার করলে আশপাশের বাড়ির লোকজন ছুটে এসে পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। ততক্ষণে ২টি খড়ের পালার বেশিরভাগ খড় পুড়ে ভস্মীভূত হয়ে যায়।

সুকুমার প্রামানিক জানান, কে বা কাহারা শত্রুতামূলকভাবে আমার ২টি খড়ের পালায় আগুন ধরিয়ে দিয়ে আনুমানিক ৫০ হাজার টাকা মূল্যের খড় পুড়ে দিয়েছে। ছোট-বড় মিলে আমার মোট ৬টি গরু আছে। একারণে গোখাদ্যের চরম সংকট দেখা দিবে। এই গরুগুলো আমি এখন কেমনে প্রতিপালন করবো! আমি কারো ক্ষতি করিনি তবুও কেন আমার এই ক্ষতি করলো। আমি প্রশাসনের কাছে এর প্রতিকার চাই।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com