June 4, 2026, 10:16 pm

শিরোনাম :
জ্ঞানভিত্তিক, সচেতন ও মানবিক সমাজ গঠনের লক্ষ্যে “নবজাগরণ পাঠাগার” এর আত্মপ্রকাশ নীলফামারীতে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় বাস্তবায়নের দাবিতে আনন্দ র‌্যালি অনুষ্ঠিত ধামইরহাটে বজ্রপাতে দুই গাভীর মৃত্যু, দিশেহারা ক্ষতিগ্রস্ত কৃষক ইউনুছার রহমান চির নিদ্রায় সায়িত হলেন এমপি আবুল হোসেন খানের বড় ভাইয়ের সহধর্মিনী কোহিনুর বেগম । সাপাহারে রাস্তার পাশে পরিত্যাক্ত পশু চামড়ার স্তুপ দুর্গন্ধে জনজীবণ অতিষ্ঠ সাপাহার আম বাজারে যানজট নিরসনে প্রশাসনের অভিযান সাপাহারে জেলা ছাত্রদল নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় পোরশায় ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী আটক বাকেরগঞ্জে এমপি আবুল হোসেন খানের বড় ভাইয়ের স্ত্রীর ইন্তেকাল নওগাঁয় নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধন, শহরের বাইরে বাসস্ট্যান্ড স্থানান্তরের দাবি

নন্দীগ্রামে দুর্ধর্ষ ডাকাতি, নগদ ১৩ লাখ টাকা ও স্বর্ণলঙ্কার লুট

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাত দল নগদ ১৩ লাখ টাকা ও স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে গেছে। ঘটনাটি ঘটে নন্দীগ্রাম উপজেলার বুড়ইল ইউনিয়নের বীরপলি গ্রামের রশিদুল আলমের বাসায়। রশিদুল আলম বুড়ইল ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য।

জানা গেছে, সোমবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে ৮/৯জনের একটি ডাকাত দল রশিদুল আলমের বাসার ছাদে উঠে চিলেকোঠার ছাউনি টিন কেটে বাসার ভিতরে প্রবেশ করে। এরপর ডাকাতরা প্রথমে রশিদুল আলমের শয়ন ঘরে ঢুকে টাকা ও স্বর্ণালংকার বের করে দেওয়ার দাবি করে ভয়ভীতি প্রদর্শন ও বেদম মারপিট করে। এর একপর্যায়ে ডাকাতরা রশিদুল আলমের মেয়ে আশা আকতার মৌ এর ঘরে ঢুকে তাকেও ভয়ভীতি প্রদর্শন ও বেদম মারপিট করে। পরে ডাকাতরা বাসায় গচ্ছিত নগদ ১৩ লাখ টাকা ও ১ ভরি স্বর্ণালংকার লুট করে নেয়। এরপর যাবার সময় ৫টি মোবাইল ফোন নিয়ে চলে যায়। এই ডাকাতির ঘটনার খবর পেয়ে মঙ্গলবার সকালে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

দুপুর সাড়ে ১২টায় বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের সংসদ সদস্য ও বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলহাজ্ব মোশারফ হোসেন দলীয় নেতাকর্মীদের নিয়ে ডাকাত কবলিত রশিদুল আলমের বাসা পরিদর্শন করে পরিবারের সদস্যদের শান্তনা দেন। এ সময় থানার অফিসার ইনচার্জ তারিকুল ইসলাম ও থানার অফিসার-ফোর্স উপস্থিত ছিলেন।

এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ তারিকুল ইসলাম বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। অপরাধীদের সনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *