• বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:০০
শিরোনামঃ
নওগাঁ ছেড়ে তাল বেলাল এখন পঞ্চগড়েদেবীগঞ্জে ২২ শত তালবীজ ও ফুলের চারা উপহার পেল হিলফুল ফুজুল যুব সংগঠনদেবীগঞ্জ নওগাঁর মেধাবী অন্ধ শিক্ষার্থীর কর্মসংস্থান: আশার আলো জ্বালালেন প্রধানমন্ত্রীর মাধ্যমে জাহিদুল ইসলাম ধলু সাতক্ষীরা যুব ঐক্য পরিষদ” ৪১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ বাকেরগঞ্জ ডিকেআইবি উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। নাজিরপুরে ১২ বছরের মেয়েকে ধর্ষণের অভিযোগ, বাবাকে মারধরের পর পুলিশের কাছে হস্তান্তর ধামইরহাটে সমন্বিত পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠান অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে উপ-পরিদর্শক (এএসআই) আনিস আলীকে পুলিশ লাইনে প্রত্যাহার বিভিন্ন সংবাদমাধ্যমে সংবাদ প্রকাশের পর মহাদেবপুরে আল-মদিনা হাসপাতালের অপারেশন থিয়েটার ও ডায়াগনস্টিক সেন্টার সিলগালা জুলাই যোদ্ধাদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান

নন্দীগ্রামে থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ৩ মাদক ব্যবসায়ীসহ পকেটমার গ্রেপ্তার

Reporter Name / ৬৫০ Time View
শনিবার, ৯ মে, ২০২৬

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার নন্দীগ্রামে পৃথক পৃথক মাদক বিরোধী অভিযানে ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে নন্দীগ্রাম থানা-পুলিশ।

৯ই মে (শনিবার) নন্দীগ্রাম থানা-পুলিশের উদ্যোগে ২টি পৃথক মাদক বিরোধী অভিযানে তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী ও পূর্বের ৬টি মামলার আসামী থালতামাঝগ্রাম দিঘীরপাড়া গ্রামের মৃত অছিম উদ্দিনের ছেলে মোঃ আনিছুর রহমান (৪৯) কে মাদকদ্রব্য গাঁজা ও ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার এবং অপর একটি অভিযানে ভাটগ্রামের বাবুল হোসেনের ছেলে তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী ও নিষিদ্ধ ঘোষিত সংগঠন যুবলীগ নেতা মোঃ রাহী হোসেন (৩১) কে মাদকদ্রব্য ইয়াবাসহ গ্রেফতার ও একই এলাকার তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী ভাটগ্রাম এলাকার মৃত খলিলুর রহমানের ছেলে মোঃ জুলফিকার আলী (৫৭) কে মাদকদ্রব্য ইয়াবাসহ গ্রেপ্তার করেছে। এছাড়াও কুন্দরহাট গ্রামের মৃত বদী মন্ডলের ছেলে কুখ্যাত পকেটমার মোঃ রুস্তম আলী (৪০) কে গ্রেফতারপূর্বক বগুড়া বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

এবিষয়ে নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) তারিকুল ইসলামের সাথে কথা বললে তিনি গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। তিনি আরও বলেন বর্তমান সরকারের মাদক বিষয়ে জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে নিয়মিত এই মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com