• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৭
শিরোনামঃ
নওগাঁয় পৃথকভাবে দু’টি বিদ্যালয়ের পুরস্কার বিতরণ ও অভিভাবক সমাবেশ নওগাঁ জেলা কমিউনিটি পুলিশিং সমন্বয় আহবায়ক কমিটি গঠন: আহবায়ক পলাশ, সদস্য সচিব গোল্ডেন বরিশালে প্রবীন সাংবাদিক পুলকের মৃ’ত্যু মরদেহের পাশে মিলল ৫ চিরকুট, কী বার্তা ছিল প্রেমের টানে ধর্ম পাল্টে মুসলিম তরুণীকে বিয়ে করলেন চীনা যুবক পটুয়াখালীতে পায়রা নদীর ভাঙন: মানচিত্র থেকে হারাচ্ছে বাহেরচর! বাকেরগঞ্জে মামলা তুলে নেওয়ার পর ব্যবসায়ীর দোকানে হামলা-ভাঙচুর, লুটের অভিযোগ নির্বাচনী উত্তাপ বেলকুচিতে: ৩নং ভাঙ্গাবাড়ী ইউনিয়নে মাসুদ রানার মোটরসাইকেল শোডাউন ও গণসংযোগ বাকেরগঞ্জে তুলাতলি নদীর ভাঙন রোধে ১২ হাজার ৫০০ জিওব্যাগ ফেলার প্রকল্পের উদ্বোধন ভরপাশায় চেয়ারম্যান পদে তরুণ প্রার্থী রাজিব হোসেন, মানুষের ভালোবাসা ও সমর্থনে এগিয়ে যেতে চান বাকেরগঞ্জে অবৈধ মাটি কাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৭০ হাজার টাকা জরিমানা

নন্দীগ্রামে জমিজমার বিরোধে কুড়ালের কোপে যুবক আহত, হাসপাতালে ভর্তি

মো: আব্দুর রউফ উজ্জ্বল নন্দীগ্রাম বগুড়া প্রতিনিধি / ৮২ Time View
রবিবার, ১৯ জুলাই, ২০২৬

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার নন্দীগ্রাম উপজেলার ৩নং ভাটারা ইউনিয়নের দমদমা গ্রামে জমিজমা সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে এক যুবকের ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।রবিবার (১৯ জুলাই) সকাল আনুমানিক ৮টার দিকে দমদমা গ্রামে এ ঘটনা ঘটে। আহত মো. ওমর ফারুক (৩০) একই গ্রামের মিল্টনের ছেলে।অভিযোগ সূত্রে জানা যায়, সকালে গরুকে খড় দেওয়ার উদ্দেশ্যে বাড়ির সামনে খোলায় বের হলে পূর্বের জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে প্রতিবেশী মো. সোহান আলী (২০), বিপুল হোসেনের ছেলে, ওমর ফারুকের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন। একপর্যায়ে সোহান আলী বাড়ি থেকে একটি ধারালো কুড়াল এনে পেছন দিক থেকে ওমর ফারুকের ওপর আঘাত করেন।আঘাতে ওমর ফারুক মাটিতে লুটিয়ে পড়ে চিৎকার করলে তার স্বজন ও স্থানীয় লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করেন। পরে গুরুতর আহত অবস্থায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।ঘটনার পর এলাকায় উত্তেজনা সৃষ্টি হলেও স্থানীয়দের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ বিষয়ে নন্দীগ্রাম থানার তদন্ত কর্মকর্তা রাজু কামাল বলেন, মারামারির ঘটনার বিষয় শুনেছি তবে এ বিষয়ে কেউ অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com