• রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৭:১৭
শিরোনামঃ
পোরশায় অপরাধ ও মাদক প্রতিরোধে মতবিনিময় সভা, পুলিশ বক্সের উদ্বোধন পোরশায় পুকুরে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু বালুখালী সীমান্তে বিজিবির বিশেষ অভিযান, ৬০ হাজার ইয়াবা উদ্ধার টেকনাফের মাদক কারবারি জামালের সঙ্গে যোগাযোগের অভিযোগ “গোদাগাড়ীতে মাদক সিন্ডিকেটের আলোচনায় চেয়ারম্যান সোহেল রানা” প্রধানমন্ত্রী তারেক রহমানের বৃক্ষরোপণ কর্মসূচি: ভূমি মন্ত্রীর মাধ্যমে বিভাগীয় বন কর্মকর্তাকে ২৫ কেজি নিমের বীজ দিলেন ‘তাল বেলাল’ সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে নীলফামারীতে জেলা বৃক্ষমেলা-২০২৬ উদ্বোধন মহামান্য চ্যান্সেলর ও রাষ্ট্রপতির দায়িত্বভার গ্রহণ করায় বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বীক্রমকে পবিপ্রবির মাননীয় ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এস.এম. হেমায়েত জাহান এর অভিনন্দন ও শুভেচ্ছা। পোরশার নোচনাহারে রেকর্ড দামে বিক্রি হচ্ছে বারি-৪ আম, মণ ৫ -৬ হাজার জনদুর্ভোগ কমাতে নিজস্ব অর্থায়নে সেতু সংস্কার পবিপ্রবিতে মাদক বিরোধী সচেতনতা তৈরিতে র‍্যালি ও আলোচনা সভা

নন্দীগ্রামে ছাত্রদল নেতাদের সহায়তায় পুলিশের হাতে মাদক কারবারি, উদ্ধার ৫০ পিস ইয়াবা

মো আব্দুর রউফ উজ্জ্বল নন্দীগ্রাম বগুড়া / ৭ Time View
রবিবার, ১৯ জুলাই, ২০২৬

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার নন্দীগ্রামে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ হোসেন আলী (৩৬) নামের এক বড় মাদক ব্যবসায়ীকে আটক করে থানা পুলিশের কাছে সোপর্দ করেছেন উপজেলা ও পৌর ছাত্রদলের নেতাকর্মীরা। শুক্রবার (১৯ জুলাই) সন্ধ্যায় উপজেলার কলেজপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
আটক ব্যক্তি নন্দীগ্রাম পৌর এলাকার কলেজপাড়া মহল্লার মো হাফিজ উদ্দিনের ছেলে।
উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান তারেক ও পৌর ছাত্রদলের সভাপতি রাকিবুল হাসান পলিন জানান, হোসেন আলী দীর্ঘদিন ধরে কলেজপাড়াসহ উপজেলার বিভিন্ন এলাকায় ইয়াবাসহ বিভিন্ন মাদক বিক্রি করে যুব সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছিলেন। এ সংক্রান্ত তথ্যের ভিত্তিতে শুক্রবার সন্ধ্যায় এলাকাবাসীকে সঙ্গে নিয়ে অভিযান চালানো হয়। অভিযানের সময় তার কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তাকে নন্দীগ্রাম থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
স্থানীয় বাসিন্দারা জানান, একসময় হোসেন আলী পেশায় গাড়িচালক ছিলেন। তবে গত ৫ আগস্টের পর থেকে তিনি মাদক ব্যবসার সঙ্গে জড়িয়ে পড়েন বলে এলাকায় অভিযোগ রয়েছে। তার কারণে কলেজপাড়াসহ আশপাশের এলাকায় মাদক সেবন ও কেনাবেচা বেড়ে যায় এবং এলাকাটি মাদকের আখড়ায় পরিণত হচ্ছিল বলে দাবি করেন তারা। এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে বলেও জানান অনেকে।
নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) তারিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, আটক ব্যক্তিকে ৫০ পিস ইয়াবাসহ থানায় আনা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, মাদক নির্মূলে তাদের অভিযান অব্যাহত থাকবে এবং মাদক ব্যবসায় জড়িত কাউকেই আইনের আওতার বাইরে থাকতে দেওয়া হবে না।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com