June 4, 2026, 2:28 pm
নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার নন্দীগ্রাম উপজেলার ৪নং থালতা মাঝগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিন এক বছর আদালতে অইনি লড়াই শেষে দায়িত্ব পেয়েছেন। দায়িত্ব পেয়েই ২৯শে মার্চ (রবিবার) দুপুর ১২টায় পরিষদে সদস্যদের নিয়ে আনুষ্ঠানিকভাবে প্রথম সভা করেন।
জানা গেছে, ০৬-০৩-২০২৫ইং তারিখের একটি মামলার কারণে তাঁকে অনুপস্থিত দেখিয়ে প্রথমে প্রশাসক পরে প্যানেল চেয়ারম্যান-১ কে ৪নং থালতা মাঝগ্রাম ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়। অবশেষে আদালতে আইনি লড়াই শেষে গত ২৫শে মার্চ (বুধবার) চেয়ারম্যান আব্দুল মতিন আবারও ৪নং থালতা মাঝগ্রাম ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেন।
এবিষয়ে থালতা মাঝগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিন বলেন, একটি মিথ্যা মামলার কারণে আমাকে এক বছর ইউনিয়ন বাসীর কাছ থেকে দুরে থাকতে হয়েছে। আল্লাহর অশেষ রহমতে আমি আবারও ইউনিয়ন বাসীর সেবা করতে পারবো।
তিনি আরো বলেন আগামীতে আমি সকল ইউপি সদস্যদের সাথে নিয়ে অত্র ইউনিয়নের সকল কার্যক্রম পরিচালনা করবো ইনশাআল্লাহ।