নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ ‘আমিষেই শক্তি, আমিষেই মুক্তি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ার নন্দীগ্রামে গৃহস্থালী পুকুরে মাছ চাষে আগ্রহ বাড়াতে মৎস্য চাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্পের আওতায় উপকরণ বিতরণ করা হয়েছে।
ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্পের (৩য় পর্যায়) আওতায় গৃহস্থালী পুকুরে মৎস্য চাষ প্রদর্শনীর অংশ হিসেবে এ উপকরণ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মোঃ মোশারফ হোসেন।
এ সময় মৎস্য চাষে আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে পারিবারিক পুষ্টির চাহিদা পূরণের পাশাপাশি মাছ উৎপাদন বাড়িয়ে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন , বাড়ির আশপাশে থাকা ছোট-বড় পুকুরগুলো সঠিকভাবে ব্যবহারের মাধ্যমে পরিবারের আমিষের চাহিদা পূরণ করা সম্ভব। পাশাপাশি পরিকল্পিতভাবে মাছ চাষ করলে বাড়তি আয়ও করা যায়। এজন্য গৃহস্থালী পর্যায়ে মাছ চাষে সাধারণ মানুষকে আরও উৎসাহিত করতে হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,নন্দীগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আরা,সহকারী কমিশনার (ভূমি) রোহান সরকার, বগুড়া জেলা মৎস্য কর্মকর্তা খালেকুজ্জামান সরকার,উপজেলা মৎস্য কর্মকর্তা আন্না রানী দাস, উপজেলা কৃষি কর্মকর্তা গাজিউল হক,উপজেলা বিএনপি’র সভাপতি আলাউদ্দিন সরকার,সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর, পৌর বিএনপি’র সভাপতি আলেকজান্ডার,সাধারণ সম্পাদক কেএম শফিউল আলম সুমন, নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) তারিকুল ইসলাম, প্রাণিসম্পদ কর্মকর্তা আরিফুল ইসলাম প্রমুখ।পরে নন্দীগ্রাম স্টাফ কোয়ার্টার পুকুরে মাছের পোনা অবমুক্ত করণ করেন এমপি।
https://www.kaabait.com