• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৬
শিরোনামঃ
নিজের হাতে কোদাল, কাঁধে ঢোল ও ফগার মেশিন নিয়ে নন্দীগ্রামে ডেঙ্গু প্রতিরোধে মাঠে নামেন সংসদ সদস্য মোশারফ হোসেন বাকেরগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান নওগাঁয় পৃথকভাবে দু’টি বিদ্যালয়ের পুরস্কার বিতরণ ও অভিভাবক সমাবেশ নওগাঁ জেলা কমিউনিটি পুলিশিং সমন্বয় আহবায়ক কমিটি গঠন: আহবায়ক পলাশ, সদস্য সচিব গোল্ডেন বরিশালে প্রবীন সাংবাদিক পুলকের মৃ’ত্যু মরদেহের পাশে মিলল ৫ চিরকুট, কী বার্তা ছিল প্রেমের টানে ধর্ম পাল্টে মুসলিম তরুণীকে বিয়ে করলেন চীনা যুবক পটুয়াখালীতে পায়রা নদীর ভাঙন: মানচিত্র থেকে হারাচ্ছে বাহেরচর! বাকেরগঞ্জে মামলা তুলে নেওয়ার পর ব্যবসায়ীর দোকানে হামলা-ভাঙচুর, লুটের অভিযোগ নির্বাচনী উত্তাপ বেলকুচিতে: ৩নং ভাঙ্গাবাড়ী ইউনিয়নে মাসুদ রানার মোটরসাইকেল শোডাউন ও গণসংযোগ বাকেরগঞ্জে তুলাতলি নদীর ভাঙন রোধে ১২ হাজার ৫০০ জিওব্যাগ ফেলার প্রকল্পের উদ্বোধন

নন্দীগ্রামে গরুবাহী ভটভটির সঙ্গে সাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

মো: আব্দুর রউফ উজ্জ্বল নন্দীগ্রাম বগুড়া প্রতিনিধি / ১৭৫ Time View
শনিবার, ৪ জুলাই, ২০২৬

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার নন্দীগ্রাম উপজেলার ৪নং থালতামাঝগ্রাম ইউনিয়নের ভগবান বাজার এলাকায় গরুবাহী ভটভটির সঙ্গে সাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। শনিবার (৪ জুলাই) বিকেল প্রায় ৪টার দিকে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে আসে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কাহালু উপজেলার কুরশন এলাকার বাসিন্দা শফিকুল ইসলাম (৭০) সাইকেলযোগে ভগবান বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি গরুবাহী ভটভটির সঙ্গে তার মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় ভটভটির চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে গাড়িটি রাস্তার পাশের খাদে পড়ে যায়। একই সঙ্গে ভটভটির ধাক্কায় সাইকেল আরোহী শফিকুল ইসলাম ছিটকে রাস্তার পাশে পড়ে গুরুতর আহত হন। দুর্ঘটনায় ঘটনাস্থলেই সাইকেল আরোহী শফিকুল ইসলাম (৭০) এবং ভটভটিতে থাকা নাটোরের সিংড়া উপজেলার নিঙ্গইন নতুনপাড়া এলাকার আক্তারুল ইসলাম (৪০) মারা যান।

জানা গেছে, ভটভটিটি দুপচাঁচিয়া উপজেলা থেকে গরু ব্যবসায়ীরা ৭ থেকে ৮টি গরু কিনে নন্দীগ্রাম উপজেলার দিকে নিয়ে আসছিলেন। পথে ভগবান বাজার এলাকায় পৌঁছালে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় ভটভটির অন্যান্য আরোহীরাও আহত হয়েছেন বলে স্থানীয়রা জানিয়েছেন। তবে আহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে উদ্ধারকাজে অংশ নেন। পরে পুলিশকে খবর দেওয়া হলে তারা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং প্রয়োজনীয় আইনগত কার্যক্রম শুরু করে।
এ বিষয়ে জানতে চাইলে নন্দীগ্রাম কুমিড়া পন্ডিতপুকুর ফাঁড়ি থানার ইনচার্জ মোস্তাফিজুর রহমান জানান, সড়ক দুর্ঘটনায় দুইজনের মৃত্যুর খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে সেখান থেকে লাশ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com