• বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪০
শিরোনামঃ
নওগাঁ ছেড়ে তাল বেলাল এখন পঞ্চগড়েদেবীগঞ্জে ২২ শত তালবীজ ও ফুলের চারা উপহার পেল হিলফুল ফুজুল যুব সংগঠনদেবীগঞ্জ নওগাঁর মেধাবী অন্ধ শিক্ষার্থীর কর্মসংস্থান: আশার আলো জ্বালালেন প্রধানমন্ত্রীর মাধ্যমে জাহিদুল ইসলাম ধলু সাতক্ষীরা যুব ঐক্য পরিষদ” ৪১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ বাকেরগঞ্জ ডিকেআইবি উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। নাজিরপুরে ১২ বছরের মেয়েকে ধর্ষণের অভিযোগ, বাবাকে মারধরের পর পুলিশের কাছে হস্তান্তর ধামইরহাটে সমন্বিত পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠান অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে উপ-পরিদর্শক (এএসআই) আনিস আলীকে পুলিশ লাইনে প্রত্যাহার বিভিন্ন সংবাদমাধ্যমে সংবাদ প্রকাশের পর মহাদেবপুরে আল-মদিনা হাসপাতালের অপারেশন থিয়েটার ও ডায়াগনস্টিক সেন্টার সিলগালা জুলাই যোদ্ধাদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান

নন্দীগ্রামে গভীর নলকূপের পানিসেচ ড্রেন ভেঙে জমি চাষাবাদে বাঁধা দেওয়ার অভিযোগ

Reporter Name / ১৮৯ Time View
রবিবার, ১ মার্চ, ২০২৬

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ

বগুড়ার নন্দীগ্রামে গভীর নলকূপের নির্দিষ্ট এরিয়ার মধ্যে পানিসেচ বন্ধ ও জমি চাষাবাদে বাঁধা দেওয়ার অভিযোগ উঠেছে।

অভিযোগ সূত্রে জানা গেছে অভিযোগকারী নন্দীগ্রাম উপজেলা বুড়ইল ইউনিয়নের সিধইল গ্রামের আলহাজ্ব মোঃ ইসমাইল হোসেনের ছেলে মোঃ রফিকুল ইসলাম গত ২৫শে ফেব্রুয়ারী উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা সেচ কমিটির সভাপতি বরাবরে দেওয়া তার লিখিত অভিযোগে বলেন আমি বিগত ১৪/১৫ বছর ধরে গভীর নলকূপ স্থাপন করে আমার গ্রামসহ অত্র আশেপাশের এলাকার কৃষকদের জমিতে পানিসেচ দিয়ে আসতেছি। বর্তমানে আমার গ্রামের কিছু সন্ত্রাসী ও কুচক্রীমহল আমার গভীর নলকূপের পাশে আরেকটি লাইসেন্সবিহীন গভীর নলকূপ ভাড়া নিয়ে আমার অনুমোদনকৃত কমান্ডিং এরিয়ার মধ্যে জোড় পূর্বক পানি প্রবেশ করিয়েছে এবং আমার ১৪/১৫ বছর আগের তৈরি করা ড্রেন ভেঙে ফেলেছে। যার কারণে আমি আমার নিজের প্রায় ৯/১০ বিঘা জমিতে এখন পর্যন্ত পানি ঢুকাতে ও জমি চাষাবাদ করতে পারি নাই। আমার নিজ গভীর নলকূপ থেকে পানি সেচ দিয়া জমি চাষ দিতে গেলে তারা দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে আমাকে মাঝে-মধ্যেই ভয়ভীতি প্রদর্শন করে আসছে। এমতাবস্থায় বর্তমানে আমি প্রানভয়ে আমার নিজ জমি চাষাবাদ না করে জমি পতিত রাখতে বাধ্য হয়েছি।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা সেচ কমিটির সভাপতি শারমিন আরা’র সাথে যোগাযোগ করার জন্য তার অফিসে গিয়ে তাকে না পাওয়ায় কোন বক্তব্য পাওয়া যানি।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com