• শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৯:৫৩
শিরোনামঃ
নন্দীগ্রামে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে প্রাইমারী স্কুল শিক্ষকের মৃত্যু নিরাপদ সীমান্ত আন্দোলনে সংহতি: ‘অপহরণ, মাদক ও সন্ত্রাসমুক্ত টেকনাফ-উখিয়া চাই নন্দীগ্রাম থালতা মাঝগ্রাম উচ্চ বিদ্যালয়ের সভাপতি হলেন বেলায়েত হোসেন আদর পোরশায় জমি সংক্রান্ত সালিশে মারামারি, ইউপি সদস্যসহ আসামিদের হামলায় আহত ৫ সাপাহারে আধুনিক হিমাগার নির্মাণ ও আম বাজার স্থানান্তর বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত অ্যাব এর আহবায়ক ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম তুহিনের উপস্থিতিতে মশিউর রহমান ডিগ্রি কলেজে ভিত্তিপ্রস্তর স্থাপন সান্তাহারে আশা আইসক্রিম কারখানায় অভিযানে ১০ লাখ টাকার মালামাল জব্দ ; ফ্যাক্টারী সিলগালা নীলফামারী আগমন উপলক্ষে বাংলাদেশ হিন্দু মহাজোট জেলা শাখার ফুলেল শুভেচ্ছা ধামইরহাটে সংঘাত নয়-শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত দুমকিতে মাদকের প্রতিবাদ করায় সাবেক ছাত্রনেতার ওপর চিহ্নিত মাদক ব্যবসায়ী ফিরোজগংয়ের হামলা

নন্দীগ্রামে ক্যান্সার আক্রান্ত সুলতানের পাশে এবার উপজেলা ছাত্রদল

Reporter Name / ১১৩ Time View
বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ দীর্ঘ তিন বছর ধরে ক্যান্সারে আক্রান্ত হয়ে মানবেতর জীবনযাপন করছেন বগুড়ার নন্দীগ্রাম উপজেলার দাড়িয়াপুর মন্ডলপাড়া গ্রামের বাসিন্দা মো. আমজাদ হোসেনের ছেলে সুলতান। চিকিৎসা করাতে গিয়ে পরিবারের শেষ সম্বলটুকুও বিক্রি করে এখন চরম দুর্দশার মধ্যে দিন কাটাচ্ছে তার পরিবার। পাঁচ মেয়েসহ পরিবারটির ভরণপোষণ চালাতে গিয়ে নিঃস্ব হয়ে পড়েছেন তারা। অনেক সময় রমজান মাসে সেহরি-ইফতারও করতে হয়েছে শুধু পানি দিয়ে।
স্থানীয় গণমাধ্যমে সুলতানের করুণ জীবনসংগ্রামের খবর প্রকাশিত হলে বিষয়টি মানবিক দৃষ্টিতে সামনে আসে। খবরটি জানার পর নন্দীগ্রাম উপজেলা ছাত্রদলের নেতাকর্মীরা সুলতানের বাড়িতে ছুটে যান এবং তার পরিবারের পাশে দাঁড়ানোর উদ্যোগ নেন।
বৃহস্পতিবার দুপুরে নন্দীগ্রাম উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান তারেক তার নিজস্ব অর্থায়নে সুলতানের পরিবারের হাতে এক মাসের খাদ্য সহায়তা তুলে দেন। সহায়তার মধ্যে ছিল চাল, ডাল, তেল, খেজুর, আটা, লবণ, পেঁয়াজসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী এবং পরিবারের জন্য কাপড়চোপড় তুলে দেন।
এ সময় উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান তারেক বলেন, “মানবিক দিক বিবেচনায় আমরা সুলতান ভাইয়ের পরিবারের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। একজন অসুস্থ মানুষের চিকিৎসা করাতে গিয়ে একটি পরিবার যখন নিঃস্ব হয়ে যায়, তখন সমাজের সকলেরই তাদের পাশে দাঁড়ানো উচিত। আমরা চাই সমাজের বিত্তবান মানুষরাও এগিয়ে আসুক, যাতে তার চিকিৎসা এবং পরিবারের ভরণপোষণের ব্যবস্থা করা যায়।”
তিনি আরও বলেন, “ছাত্রদল সব সময় অসহায় মানুষের পাশে থাকার চেষ্টা করে। সুলতান ভাইয়ের জন্য আমাদের এই সহায়তা খুবই সামান্য। তবে আমরা আশা করি, এই উদ্যোগ দেখে আরও অনেকেই সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন।”
এ সময় নন্দীগ্রাম উপজেলা ছাত্রদলের অন্যান্য নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন এবং সুলতানের শারীরিক অবস্থার খোঁজখবর নেন।
সহায়তা পেয়ে সুলতানের পরিবার আবেগাপ্লুত হয়ে ছাত্রদলের নেতাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। সুলতানের স্ত্রী বলেন, “আমরা অনেক কষ্টে দিন কাটাচ্ছিলাম। অনেক সময় না খেয়ে থাকতে হয়েছে। আজকে ছাত্রদলের ভাইয়েরা আমাদের পাশে দাঁড়িয়েছেন, এজন্য আমরা তাদের কাছে কৃতজ্ঞ।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com