• রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৮:৫৪
শিরোনামঃ
পোরশায় অপরাধ ও মাদক প্রতিরোধে মতবিনিময় সভা, পুলিশ বক্সের উদ্বোধন পোরশায় পুকুরে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু বালুখালী সীমান্তে বিজিবির বিশেষ অভিযান, ৬০ হাজার ইয়াবা উদ্ধার টেকনাফের মাদক কারবারি জামালের সঙ্গে যোগাযোগের অভিযোগ “গোদাগাড়ীতে মাদক সিন্ডিকেটের আলোচনায় চেয়ারম্যান সোহেল রানা” প্রধানমন্ত্রী তারেক রহমানের বৃক্ষরোপণ কর্মসূচি: ভূমি মন্ত্রীর মাধ্যমে বিভাগীয় বন কর্মকর্তাকে ২৫ কেজি নিমের বীজ দিলেন ‘তাল বেলাল’ সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে নীলফামারীতে জেলা বৃক্ষমেলা-২০২৬ উদ্বোধন মহামান্য চ্যান্সেলর ও রাষ্ট্রপতির দায়িত্বভার গ্রহণ করায় বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বীক্রমকে পবিপ্রবির মাননীয় ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এস.এম. হেমায়েত জাহান এর অভিনন্দন ও শুভেচ্ছা। পোরশার নোচনাহারে রেকর্ড দামে বিক্রি হচ্ছে বারি-৪ আম, মণ ৫ -৬ হাজার জনদুর্ভোগ কমাতে নিজস্ব অর্থায়নে সেতু সংস্কার পবিপ্রবিতে মাদক বিরোধী সচেতনতা তৈরিতে র‍্যালি ও আলোচনা সভা

নন্দীগ্রামে কৈগাড়ি-শেরপুর সড়ক উন্নয়ন ও সংস্কার কাজ উদ্বোধন করলেন এমপি মোশারফ হোসেন।

Reporter Name / ২৩৪ Time View
মঙ্গলবার, ১২ মে, ২০২৬

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার নন্দীগ্রামে কৈগাড়ি-শেরপুর সড়ক উন্নয়ন ও সংস্কার কাজ উদ্বোধন করেছেন বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের সংসদ সদস্য ও বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলহাজ্ব মোশারফ হোসেন।

মঙ্গলবার (১২ মে) দুপুর ১২টায় নন্দীগ্রাম উপজেলার কৈগাড়ি মোড়ে তিনি এ সড়ক উন্নয়ন ও সংস্কার কাজ উদ্বোধন করেন। উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় সংসদ সদস্য আলহাজ্ব মোশারফ হোসেন বলেন, বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান সারাদেশে বিভিন্ন উন্নয়নমূলক কাজে গুরুত্ব দিয়েছে। পর্যায়ক্রমে সকল উন্নয়নমূলক কাজ বাস্তবায়ন করা হবে। ইতোমধ্যে কাহালু-নন্দীগ্রাম উপজেলার অনেকগুলো রাস্তা উন্নয়ন ও সংস্কার কাজ শুরু হয়েছে। এছাড়া ধর্মীয় এবং শিক্ষাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন উন্নয়ন ও সেবামূলক কাজে ব্যাপক গুরুত্ব দিয়েছি। তিনি আরও বলেন, আমার নির্বাচনী এলাকা আর অবহেলিত থাকবে না। আমি জনগণের সুখেদুঃখে পাশে থেকে সকল প্রকার উন্নয়ন ও সেবামূলক কাজ করে যাবো। আপনারা যেকোনো সমস্যার কথা আমাকে জানাতে পারেন। আমি আপনাদের সকল সমস্যার কথাশুনে সমাধান করার চেষ্টা করবো ইনশাআল্লাহ।

এ সময় উপস্থিত ছিলেন সড়ক ও জনপথ অধিদপ্তরের সড়ক বিভাগ বগুড়ার নির্বাহী প্রকৌশলী রাশেদুল হক, উপসহকারী প্রকৌশলী নূর আহমেদ, থানার অফিসার ইনচার্জ তারিকুল ইসলাম, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান একে আজাদ, উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর, সাংগঠনিক সম্পাদক আব্দুল হাকিম, ইয়াছিন আলী, পৌর বিএনপির সভাপতি মো. আলেকজান্ডার, সাধারণ সম্পাদক কেএম শফিউল আলম সুমন, সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা, এনামুল হক বাচ্চু, পৌর কৃষকদলের সভাপতি সুশান্ত কুমার সরকার শান্ত, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুর রউফ রুবেল, যুগ্ম আহবায়ক আরিফুল ইসলাম মজনু, পৌর যুবদলের আহবায়ক গোলাম রব্বানী, যুগ্ম আহবায়ক মেহেদী হাসান শাহীন, পৌর স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব সিয়ামুল হক রাব্বী, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান তারেক, পৌর ছাত্রদলের সভাপতি রাকিবুল হাসান পলিন, সাধারণ সম্পাদক নুরনবী ও নন্দীগ্রাম কলেজ ছাত্রদলের সভাপতি ফিরোজ আহম্মেদ শাকিল প্রমুখ। উল্লেখ্য, ২৬ কোটি টাকা ব্যয়ে কৈগাড়ি-শেরপুর সড়কের প্রায় ৬ কিলোমিটার সড়ক উন্নয়ন ও সংস্কার কাজ ঠিকাদারের মাধ্যমে বাস্তবায়ন করছেন সড়ক বিভাগ বগুড়া।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com