June 5, 2026, 12:24 am
নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার নন্দীগ্রামে উপজেলা কৃষি অধিদপ্তরের উদ্যোগে গত ১১ই মে (সোমবার) বেলা ৩ টায় পৌরসভার অন্তর্গত ১নং ওয়ার্ডের কালিকাপুর মাঠে আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় মাঠ দিবস পালিত হয়েছে।
কৃষক মোঃ হানজালার জমিতে বোরো ধান ১০৪ প্রযুক্তির মাধ্যমে উন্নত ধান আবাদের লক্ষে এ মাঠ দিবসটি পালিত হয়। উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ গাজীউল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিবিদ মোঃ মাহফুজ আলম, অতিরিক্ত উপপরিচালক (শস্য) কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, বগুড়া। এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অফিসার আশিকুর রহমান, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার জাকিরুল ইসলাম, উপসহকারী কৃষি অফিসার শাহারুল ইসলাম, নাজমুল হোসেন, খাদেমুল ইসলাম, জহুরুল ইসলাম, আব্দুস সালাম, সোহেল হোসেনসহ প্রমুখ।