• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩২
শিরোনামঃ
বাকেরগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান নওগাঁয় পৃথকভাবে দু’টি বিদ্যালয়ের পুরস্কার বিতরণ ও অভিভাবক সমাবেশ নওগাঁ জেলা কমিউনিটি পুলিশিং সমন্বয় আহবায়ক কমিটি গঠন: আহবায়ক পলাশ, সদস্য সচিব গোল্ডেন বরিশালে প্রবীন সাংবাদিক পুলকের মৃ’ত্যু মরদেহের পাশে মিলল ৫ চিরকুট, কী বার্তা ছিল প্রেমের টানে ধর্ম পাল্টে মুসলিম তরুণীকে বিয়ে করলেন চীনা যুবক পটুয়াখালীতে পায়রা নদীর ভাঙন: মানচিত্র থেকে হারাচ্ছে বাহেরচর! বাকেরগঞ্জে মামলা তুলে নেওয়ার পর ব্যবসায়ীর দোকানে হামলা-ভাঙচুর, লুটের অভিযোগ নির্বাচনী উত্তাপ বেলকুচিতে: ৩নং ভাঙ্গাবাড়ী ইউনিয়নে মাসুদ রানার মোটরসাইকেল শোডাউন ও গণসংযোগ বাকেরগঞ্জে তুলাতলি নদীর ভাঙন রোধে ১২ হাজার ৫০০ জিওব্যাগ ফেলার প্রকল্পের উদ্বোধন ভরপাশায় চেয়ারম্যান পদে তরুণ প্রার্থী রাজিব হোসেন, মানুষের ভালোবাসা ও সমর্থনে এগিয়ে যেতে চান

নন্দীগ্রামে কৃষক স্মার্ট কার্ডের তথ্য সংগ্রহের কাজ শুরু

মো: আব্দুর রউফ উজ্জ্বল নন্দীগ্রাম বগুড়া প্রতিনিধি / ১২৯ Time View
শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন এবং আধুনিক ও স্মার্ট কৃষি ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে সারাদেশের মতো বগুড়ার নন্দীগ্রাম উপজেলাতেও ‘কৃষক স্মার্ট কার্ড’ কর্মসূচির তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) থেকে উপজেলার বুড়ইল ইউনিয়নের বুড়ইল ব্লকের ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। কর্মসূচি বাস্তবায়নে সংশ্লিষ্ট উপজেলা কৃষি অফিসার ও উপসহকারী কৃষি কর্মকর্তারা সরাসরি কৃষকদের বাড়ি বাড়ি গিয়ে মোবাইল অ্যাপসের মাধ্যমে তথ্য সংগ্রহ করছেন।

কৃষি বিভাগের সূত্রে জানা গেছে, সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে কৃষকের ব্যক্তিগত ও কৃষি-সংক্রান্ত তথ্য সংগ্রহের পাশাপাশি প্রতিটি কৃষকের বাড়ির জিপিএস (GPS) লোকেশন মোবাইল অ্যাপসে সংরক্ষণ করা হবে। এতে কৃষকদের একটি নির্ভুল ও আধুনিক ডাটাবেজ তৈরি হবে, যা ভবিষ্যতে বিভিন্ন সরকারি কৃষি সহায়তা ও সেবাদানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

কর্মসূচির আওতায় ১৬ জুলাই থেকে ৩ আগস্ট ২০২৬ পর্যন্ত প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত তথ্য সংগ্রহ কার্যক্রম পরিচালিত হবে। কোন দিন কোন গ্রাম বা পাড়ায় তথ্য সংগ্রহ করা হবে, তা আগেই সংশ্লিষ্ট কৃষকদের জানিয়ে দেওয়া হবে।

কৃষি বিভাগ জানিয়েছে, তথ্য সংগ্রহের সময় কৃষককে নিজ বাড়িতে সশরীরে উপস্থিত থাকতে হবে। সঙ্গে রাখতে হবে মূল জাতীয় পরিচয়পত্র (এনআইডি)। এছাড়া কৃষকের স্ত্রী বা স্বামীকে নমিনি হিসেবে নির্ধারণ করে তাদেরও মূল জাতীয় পরিচয়পত্রসহ উপস্থিত থাকতে হবে। দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের কাছে কৃষি-সংক্রান্ত সঠিক ও নির্ভুল তথ্য প্রদান করার জন্য কৃষকদের অনুরোধ জানানো হয়েছে।

উপসহকারী কৃষি কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত বিশেষ টিম এ তথ্য সংগ্রহ কার্যক্রম পরিচালনা করছে। এই উদ্যোগের মাধ্যমে কৃষকদের একটি সমন্বিত ডিজিটাল তথ্যভান্ডার গড়ে উঠবে এবং ভবিষ্যতে সরকারি কৃষি প্রণোদনা, ভর্তুকি ও বিভিন্ন সেবা দ্রুত ও স্বচ্ছভাবে কৃষকদের কাছে পৌঁছে দেওয়া সম্ভব হবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com