• রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৭:৫২
শিরোনামঃ
পোরশায় অপরাধ ও মাদক প্রতিরোধে মতবিনিময় সভা, পুলিশ বক্সের উদ্বোধন পোরশায় পুকুরে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু বালুখালী সীমান্তে বিজিবির বিশেষ অভিযান, ৬০ হাজার ইয়াবা উদ্ধার টেকনাফের মাদক কারবারি জামালের সঙ্গে যোগাযোগের অভিযোগ “গোদাগাড়ীতে মাদক সিন্ডিকেটের আলোচনায় চেয়ারম্যান সোহেল রানা” প্রধানমন্ত্রী তারেক রহমানের বৃক্ষরোপণ কর্মসূচি: ভূমি মন্ত্রীর মাধ্যমে বিভাগীয় বন কর্মকর্তাকে ২৫ কেজি নিমের বীজ দিলেন ‘তাল বেলাল’ সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে নীলফামারীতে জেলা বৃক্ষমেলা-২০২৬ উদ্বোধন মহামান্য চ্যান্সেলর ও রাষ্ট্রপতির দায়িত্বভার গ্রহণ করায় বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বীক্রমকে পবিপ্রবির মাননীয় ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এস.এম. হেমায়েত জাহান এর অভিনন্দন ও শুভেচ্ছা। পোরশার নোচনাহারে রেকর্ড দামে বিক্রি হচ্ছে বারি-৪ আম, মণ ৫ -৬ হাজার জনদুর্ভোগ কমাতে নিজস্ব অর্থায়নে সেতু সংস্কার পবিপ্রবিতে মাদক বিরোধী সচেতনতা তৈরিতে র‍্যালি ও আলোচনা সভা

নন্দীগ্রামে ঐতিহাসিক ছাত্র ও যুব সমাবেশ

Reporter Name / ৬৩৮ Time View
বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার নন্দীগ্রামে অনুষ্ঠিত হলো ইতিহাসের অন্যতম বৃহৎ ছাত্র ও যুব সমাবেশ। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকাল থেকেই মনসুর হোসেন ডিগ্রি কলেজ মাঠে বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন থেকে নেতাকর্মী, শিক্ষার্থী ও যুবসমাজের ঢল নেমে আসে। বেলা ৩টার মধ্যেই পুরো মাঠ ও আশপাশের এলাকা জনসমুদ্রে পরিণত হয়।
সমাবেশটি আয়োজন করেন বগুড়া–০৪ আসনের জামায়াতের এমপি প্রার্থী ড. মোস্তফা ফায়সাল পারভেজ। তার আমন্ত্রণে যোগ দিতে নন্দীগ্রামে আসেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কেন্দ্রীয় কমিটির সভাপতি জাহিদুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নবনির্বাচিত ভিপি সাদিক কায়েম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চাকসু) নবনির্বাচিত ভিপি ইব্রাহিম হোসেন রনি, রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) নবনির্বাচিত ভিপি মোস্তাকুর রহমান জাহিদ, জেলা জামায়াতের আমীর আব্দুল হক সরকার, নায়েবে আমীর অধ্যাপক আব্দুল বাছেদ, বগুড়া-০৩ আসনের সংসদ সদস্য প্রার্থী নুর মোহাম্মদ আবু তাহের, শহর জামায়াতের আমীর অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল। জেলার যুব জামায়াতের সভাপতি মিজানুর রহমান। জেলা পশ্চিম শিবিরের সভাপতি সাইয়েদ কুতুব সাব্বির সহ বগুড়া জেলা ও উপজেলা পর্যায়ের আরও অনেক নেতা ও ছাত্রনেতারা উপস্থিত ছিলেন। তাদের উপস্থিতিকে ঘিরে শিক্ষার্থী ও তরুণদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ–উদ্দীপনা। আয়োজকরা জানান, নন্দীগ্রামে এত বড় পরিসরের ছাত্র–যুব সমাবেশ এই প্রথম। এজন্য নেওয়া হয় সর্বোচ্চ প্রস্তুতি। সমাবেশকে ঘিরে কলেজ মাঠে নির্মাণ করা হয় আধুনিক ও সুসজ্জিত মঞ্চ। ছিল উন্নতমানের সাউন্ড সিস্টেম, আলোকসজ্জা ও ব্যানার–ফেস্টুন। পুরো এলাকায় ছিল পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা এবং স্বেচ্ছাসেবকদের নিয়োজিত তৎপরতা। সর্বমোট প্রস্তুতিতে নন্দীগ্রামজুড়ে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় ছাত্র শিবিরের সভাপতি জাহিদুল ইসলাম বলেন, দেশের ভবিষ্যৎ গঠনে তরুণদের ভূমিকা অনস্বীকার্য। নৈতিকতা, আদর্শ, শিক্ষার উৎকর্ষ এবং দায়িত্বশীলতার মধ্য দিয়ে তারা জাতিকে সঠিক পথে এগিয়ে নিতে পারে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com