• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৭
শিরোনামঃ
বরিশালে প্রবীন সাংবাদিক পুলকের মৃ’ত্যু মরদেহের পাশে মিলল ৫ চিরকুট, কী বার্তা ছিল প্রেমের টানে ধর্ম পাল্টে মুসলিম তরুণীকে বিয়ে করলেন চীনা যুবক পটুয়াখালীতে পায়রা নদীর ভাঙন: মানচিত্র থেকে হারাচ্ছে বাহেরচর! বাকেরগঞ্জে মামলা তুলে নেওয়ার পর ব্যবসায়ীর দোকানে হামলা-ভাঙচুর, লুটের অভিযোগ নির্বাচনী উত্তাপ বেলকুচিতে: ৩নং ভাঙ্গাবাড়ী ইউনিয়নে মাসুদ রানার মোটরসাইকেল শোডাউন ও গণসংযোগ বাকেরগঞ্জে তুলাতলি নদীর ভাঙন রোধে ১২ হাজার ৫০০ জিওব্যাগ ফেলার প্রকল্পের উদ্বোধন ভরপাশায় চেয়ারম্যান পদে তরুণ প্রার্থী রাজিব হোসেন, মানুষের ভালোবাসা ও সমর্থনে এগিয়ে যেতে চান বাকেরগঞ্জে অবৈধ মাটি কাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৭০ হাজার টাকা জরিমানা বাকেরগঞ্জে ভ্যান চালককে কুপিয়ে হত্যা নওগাঁয় শুরু হলো ৭ম জেলা কাব ক্যাম্পুরী

নন্দীগ্রামে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবসে মানববন্ধন ও আলোচনা সভা

Reporter Name / ২৭৮ Time View
মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ “দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা” এই প্রতিপাদ্যে বগুড়ার নন্দীগ্রামে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবসে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষ্যে ৯ই ডিসেম্বর (মঙ্গলবার) সকাল ৯টায় দুর্নীতি দমন কমিশন বগুড়া জেলা কার্যালয়ের সার্বিক ব্যবস্থাপনায়, নন্দীগ্রাম উপজেলা প্রশাসনের সহযোগিতায় ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে জাতীয় ও দুদক পতাকা উত্তোলন শেষে উপজেলা পরিষদ চত্বরে দুর্নীতিবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মানববন্ধন শেষে উপজেলা পরিষদ সভাকক্ষ ভদ্রাবতীতে আলোচনা সভায় উপজেলা দুর্নীতিবিরোধী কমিটির সভাপতি আব্দুস সাত্তারের সভাপতিত্বে এবং উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির অন্যতম সদস্য প্রভাষক রাব্বী হোসাইনের সঞ্চালনায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ে জনসচেতনতা মূলক বক্তব্য রাখেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার শারমিন আরা, সহকারী কমিশনার (ভূমি) রোহান সরকার, উপজেলা কৃষি অফিসার গাজিউল হক, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী ফজলুল হক কাশেম, মোজাহার আলী, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মতিন, যুগ্ম-সাধারণ সম্পাদক বদরুদ্দোজা তৌফিক, নন্দীগ্রাম মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রভাষক জাকারিয়া লিটন, যুগ্ম-সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুর রউফ উজ্জল, সদস্য মহসিন আলী, আশরাফুল আলম, জান্নাতুল ফেরদৌস লিপি প্রমুখ। ওই সময় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক/শিক্ষার্থীসহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com