June 5, 2026, 7:42 am

শিরোনাম :
জ্ঞানভিত্তিক, সচেতন ও মানবিক সমাজ গঠনের লক্ষ্যে “নবজাগরণ পাঠাগার” এর আত্মপ্রকাশ নীলফামারীতে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় বাস্তবায়নের দাবিতে আনন্দ র‌্যালি অনুষ্ঠিত ধামইরহাটে বজ্রপাতে দুই গাভীর মৃত্যু, দিশেহারা ক্ষতিগ্রস্ত কৃষক ইউনুছার রহমান চির নিদ্রায় সায়িত হলেন এমপি আবুল হোসেন খানের বড় ভাইয়ের সহধর্মিনী কোহিনুর বেগম । সাপাহারে রাস্তার পাশে পরিত্যাক্ত পশু চামড়ার স্তুপ দুর্গন্ধে জনজীবণ অতিষ্ঠ সাপাহার আম বাজারে যানজট নিরসনে প্রশাসনের অভিযান সাপাহারে জেলা ছাত্রদল নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় পোরশায় ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী আটক বাকেরগঞ্জে এমপি আবুল হোসেন খানের বড় ভাইয়ের স্ত্রীর ইন্তেকাল নওগাঁয় নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধন, শহরের বাইরে বাসস্ট্যান্ড স্থানান্তরের দাবি

নন্দীগ্রামে অবৈধভাবে মাটি কাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, যন্ত্রাংশ জব্দ

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার নন্দীগ্রাম উপজেলার ৩নং ভাটরা ইউনিয়নের ভরতেতুলিয়া গ্রামে অবৈধভাবে মাটি কেটে রাস্তা নষ্ট করার অভিযোগে ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করা হয়েছে।

বুধবার (২৯এপ্রিল ) বিকেল ৪টার দিকে পরিচালিত এ অভিযানে সংশ্লিষ্ট ব্যক্তিদের ঘটনাস্থলে পাওয়া যায়নি। তবে মাটি কাটার কাজে ব্যবহৃত একটি এক্সক্যাভেটর খনন যন্ত্র শনাক্ত করা হয়।
অভিযান পরিচালনাকারী নন্দীগ্রাম সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রোহান সরকার ঘটনাস্থল থেকে এক্সক্যাভেটরের ব্যাটারি ও অন্যান্য গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ জব্দ করে। এতে করে ভবিষ্যতে অবৈধভাবে মাটি কাটার কার্যক্রম বন্ধে তাৎক্ষণিক প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সরকারি অনুমতি ছাড়াই মাটি ব্যবসায়ীর একটি চক্র পুকুর সংস্কারের নামে পুকুর থেকে অবৈধভাবে মাটি উত্তোলন করছিল, এবং গাড়ি দিয়ে মাটি বিভিন্ন স্থানে বিক্রির মাধ্যমে গ্রামিণ রাস্তা নষ্ট আসছিলো। যা বিষয়টি প্রশাসনের নজরে আসলে দ্রুত এই অভিযান পরিচালনা করে সহকারি কমিশনার। প্রশাসনের অভিযানের খবর পেয়ে ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায় অসাধু এস্কেভেটর চালকরা। পরে ঘটনাস্থলে কাউকে না পাওয়ায় সেখান থেকে এক্সক্যাভেটরের ব্যাটারি ও অন্যান্য গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ জব্দ করে প্রশাসন।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, অবৈধভাবে মাটি কাটার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *