• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৫
শিরোনামঃ
বরিশালে প্রবীন সাংবাদিক পুলকের মৃ’ত্যু মরদেহের পাশে মিলল ৫ চিরকুট, কী বার্তা ছিল প্রেমের টানে ধর্ম পাল্টে মুসলিম তরুণীকে বিয়ে করলেন চীনা যুবক পটুয়াখালীতে পায়রা নদীর ভাঙন: মানচিত্র থেকে হারাচ্ছে বাহেরচর! বাকেরগঞ্জে মামলা তুলে নেওয়ার পর ব্যবসায়ীর দোকানে হামলা-ভাঙচুর, লুটের অভিযোগ নির্বাচনী উত্তাপ বেলকুচিতে: ৩নং ভাঙ্গাবাড়ী ইউনিয়নে মাসুদ রানার মোটরসাইকেল শোডাউন ও গণসংযোগ বাকেরগঞ্জে তুলাতলি নদীর ভাঙন রোধে ১২ হাজার ৫০০ জিওব্যাগ ফেলার প্রকল্পের উদ্বোধন ভরপাশায় চেয়ারম্যান পদে তরুণ প্রার্থী রাজিব হোসেন, মানুষের ভালোবাসা ও সমর্থনে এগিয়ে যেতে চান বাকেরগঞ্জে অবৈধ মাটি কাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৭০ হাজার টাকা জরিমানা বাকেরগঞ্জে ভ্যান চালককে কুপিয়ে হত্যা নওগাঁয় শুরু হলো ৭ম জেলা কাব ক্যাম্পুরী

নওগাঁ-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ধলু’র পক্ষে হাজার হাজার নেতাকর্মীদের শোডাউন

Reporter Name / ৪৫৬ Time View
বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫

নওগাঁ প্রতিনিধিঃ বিএনপির ঘোষিত ৩১ দফা প্রচার এবং নওগাঁ-৫ আসনের বিএনপির মনোনয়নপ্রত্যাশী জাহিদুল ইসলাম ধলুর পক্ষে কয়েক হাজর  নেতাকর্মী ও সমর্থকেরা শোডাউন করেছে।  বৃহষ্পতিবার (২৭ নভেম্বর) বিকেলে শহরের সুপারিপট্টি এলাকা থেকে একটি বিশাল শোডাউন বের করা হয়। শোডাউনটি গোস্তহাটির মোড়, কাঁচাবাজার, পুরাতন বাসস্ট্যান্ড, মুক্তির মোড়, কেড়ির মোড়, বইপট্টি হয়ে আবারো সুপারিপট্টি গিয়ে শেষ হয়।
শোডাউনে নওগাঁ পৌরসভার বিভিন্ন ওয়ার্ড ও সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে জাহিদুল ইসলাম অনুসারী কয়েক হাজার বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সমর্থক অংশ নেন।
শোডাউনে নেতাকর্মীদের হাতে হাতে দেখা যায় বিভিন্ন স্লোগান ও ছবি সম্বলিত ব্যানার-ফেস্টুন। স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে উঠে পুরো এলাকা।
শোডাউনে অংশ নেওয়া নেতাকর্মীরা বলেন- বিএনপির রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফায় দেশের উন্নয়ন ও অগ্রগতি এবং সব শ্রেণিপেশার মানুষের সমস্যা সমাধানের উপায় বলে দেওয়া হয়েছে। নওগাঁ-৫ (সদর) আসনে জাহিদুল ইসলামকে দলীয় মনোনয়ন দেওয়া হলে তিনি (জাহিদুল ইসলাম) বিপুল ভোটে নির্বাচিত হয়ে এই আসন দেশ নায়ক তারেক রহমানকে উপহার দিবেন। পাশাপাশি এমপি নির্বাচিত হয়ে জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুশাসনভিত্তিক রাষ্ট্র গড়ে তুলতে সক্রিয় ভূমিকা রাখবেন। এজন্য জাহিদুল ইসলামকে মনোনয়ন দেওয়ার জন্য দলের শীর্ষ নেতাদের প্রতি অনুরোধ জানান অংশ নেওয়া তৃণমূলের নেতাকর্মীরা।
শোডাউনে উপস্থিত ছিলেন- নওগাঁ পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নূরুন নবী সাজা, নওগাঁ জেলা যুবদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি দেওয়ান ফারুক, সদর উপজেলার বক্তারপুর ইউনিয়নের চেয়ারম্যান সারওয়ার কামাল চঞ্চল, জেলা যুবদলের সদস্য সচিব রুহুল আমিন মুক্তার, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শফিউল আজম টুটুল, জেলা জাসাসের সভাপতি বাবু, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক ফারুক হোসেন এবং জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি জাকির হোসেনসহ প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com