• রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১২:১৩
শিরোনামঃ
পোরশায় অপরাধ ও মাদক প্রতিরোধে মতবিনিময় সভা, পুলিশ বক্সের উদ্বোধন পোরশায় পুকুরে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু বালুখালী সীমান্তে বিজিবির বিশেষ অভিযান, ৬০ হাজার ইয়াবা উদ্ধার টেকনাফের মাদক কারবারি জামালের সঙ্গে যোগাযোগের অভিযোগ “গোদাগাড়ীতে মাদক সিন্ডিকেটের আলোচনায় চেয়ারম্যান সোহেল রানা” প্রধানমন্ত্রী তারেক রহমানের বৃক্ষরোপণ কর্মসূচি: ভূমি মন্ত্রীর মাধ্যমে বিভাগীয় বন কর্মকর্তাকে ২৫ কেজি নিমের বীজ দিলেন ‘তাল বেলাল’ সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে নীলফামারীতে জেলা বৃক্ষমেলা-২০২৬ উদ্বোধন মহামান্য চ্যান্সেলর ও রাষ্ট্রপতির দায়িত্বভার গ্রহণ করায় বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বীক্রমকে পবিপ্রবির মাননীয় ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এস.এম. হেমায়েত জাহান এর অভিনন্দন ও শুভেচ্ছা। পোরশার নোচনাহারে রেকর্ড দামে বিক্রি হচ্ছে বারি-৪ আম, মণ ৫ -৬ হাজার জনদুর্ভোগ কমাতে নিজস্ব অর্থায়নে সেতু সংস্কার পবিপ্রবিতে মাদক বিরোধী সচেতনতা তৈরিতে র‍্যালি ও আলোচনা সভা

নওগাঁ সরকারি কলেজের এইচএসসি শিক্ষার্থীদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা

Reporter Name / ৭৭ Time View
রবিবার, ২৮ জুন, ২০২৬

নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁ সরকারি কলেজের এইচএসসি শিক্ষার্থীদের নবীনবরণ এবং বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল সাড়ে ১১টায় কলেজ চত্বরে নবীনবরণ এবং বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৫ (সদর) আসনের সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলু। অনুষ্ঠানে নবীন ও বিদায়ী শিক্ষার্থীদের ক্রেষ্ট, ফুল ও একটি করে গাছ দিয়ে বরণ করে নেওয়া হয়।
কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মো: রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা বিএনপির সভাপতি ও নওগাঁ জেলা পরিষদের প্রশাসক আবু বক্কর সিদ্দিক নান্নু, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মামুনুর রহমান রিপন, সাংগঠনিক সম্পাদক নূর-ই-আলম মিঠু, শফিউল আজম রানা (ভিপি রানা), খায়রুল আলম গোল্ডেনসহ প্রমুখ বক্তব্য রাখেন।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলু নবীন শিক্ষার্থীদের অভিনন্দন ও বিদায়ী শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবনের সফলতা কামনা করে বলেন, জীবনের একটি নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে। কলেজের শিক্ষা সম্পন্ন করে কর্মজগতে প্রবেশ করা জীবনের একটি গুরুত্বপূর্ণ মোড়। এ ক্ষেত্রে শিক্ষার্থীদের সময়ের সঠিক ব্যবহার ও দায়িত্বশীল আচরণ জরুরি। বিশেষ করে প্রথম বর্ষে মনোযোগী হওয়া ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিজেদের দক্ষ করে গড়ে তুলে পরিবার, সমাজ, দেশ, সভ্যতা ও সংস্কৃতিকে আরও এগিয়ে নেয়ার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান। এসময় তিনি শির্ক্ষাীদের যেকোন সমস্যায় পাশে থাকার প্রতিশ্রুতি দেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com