• রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৭:১৭
শিরোনামঃ
পোরশায় অপরাধ ও মাদক প্রতিরোধে মতবিনিময় সভা, পুলিশ বক্সের উদ্বোধন পোরশায় পুকুরে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু বালুখালী সীমান্তে বিজিবির বিশেষ অভিযান, ৬০ হাজার ইয়াবা উদ্ধার টেকনাফের মাদক কারবারি জামালের সঙ্গে যোগাযোগের অভিযোগ “গোদাগাড়ীতে মাদক সিন্ডিকেটের আলোচনায় চেয়ারম্যান সোহেল রানা” প্রধানমন্ত্রী তারেক রহমানের বৃক্ষরোপণ কর্মসূচি: ভূমি মন্ত্রীর মাধ্যমে বিভাগীয় বন কর্মকর্তাকে ২৫ কেজি নিমের বীজ দিলেন ‘তাল বেলাল’ সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে নীলফামারীতে জেলা বৃক্ষমেলা-২০২৬ উদ্বোধন মহামান্য চ্যান্সেলর ও রাষ্ট্রপতির দায়িত্বভার গ্রহণ করায় বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বীক্রমকে পবিপ্রবির মাননীয় ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এস.এম. হেমায়েত জাহান এর অভিনন্দন ও শুভেচ্ছা। পোরশার নোচনাহারে রেকর্ড দামে বিক্রি হচ্ছে বারি-৪ আম, মণ ৫ -৬ হাজার জনদুর্ভোগ কমাতে নিজস্ব অর্থায়নে সেতু সংস্কার পবিপ্রবিতে মাদক বিরোধী সচেতনতা তৈরিতে র‍্যালি ও আলোচনা সভা

নওগাঁ সদর মডেল থানায় শোভাবর্ধনকারী থাই চেরি ফুলের চারা রোপণ

Reporter Name / ৪২ Time View
শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬

নওগাঁ প্রতিনিধিঃ ‘নওগাঁ পরিবেশ উন্নয়ন সংস্থা’র উদ্যোগে এবং সংগঠনের নির্বাহী পরিচালক, বিশিষ্ট বৃক্ষপ্রেমী মাহমুদুন নবী বেলালের সার্বিক ব্যবস্থাপনায় আজ শুক্রবার সকালে নওগাঁ সদর মডেল থানা চত্বরে একটি বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।পরিবেশের ভারসাম্য রক্ষা এবং থানার চারপাশের সৌন্দর্য বৃদ্ধির লক্ষ্যে এই কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শোভাবর্ধনকারী বিদেশী থাই চেরি ফুলের চারা রোপণ করেন নওগাঁ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আসাদুজ্জামান। চারা রোপণকালে ওসি মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, “পরিবেশের ভারসাম্য রক্ষা এবং থানাকে একটি সুন্দর, নান্দনিক ও দর্শনার্থীবান্ধব স্থানে রূপান্তর করতে এই উদ্যোগ অত্যন্ত সময়োপযোগী। সবুজায়ন ও শোভাবর্ধনে আমাদের সবাইকে এভাবে এগিয়ে আসতে হবে। “নওগাঁ পরিবেশ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক বৃক্ষ প্রেমী মাহমুদুন নবী বেলাল জানান, নওগাঁ জেলাকে সবুজ ও দৃষ্টিনন্দন করতে তাঁদের এই পরিবেশবান্ধব ও শোভাবর্ধনকারী বৃক্ষরোপণ কর্মসূচি জেলাজুড়ে অব্যাহত থাকবে। অনুষ্ঠানে থানা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং পরিবেশ উন্নয়ন সংস্থার অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com