• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪১
শিরোনামঃ
বরিশালে প্রবীন সাংবাদিক পুলকের মৃ’ত্যু মরদেহের পাশে মিলল ৫ চিরকুট, কী বার্তা ছিল প্রেমের টানে ধর্ম পাল্টে মুসলিম তরুণীকে বিয়ে করলেন চীনা যুবক পটুয়াখালীতে পায়রা নদীর ভাঙন: মানচিত্র থেকে হারাচ্ছে বাহেরচর! বাকেরগঞ্জে মামলা তুলে নেওয়ার পর ব্যবসায়ীর দোকানে হামলা-ভাঙচুর, লুটের অভিযোগ নির্বাচনী উত্তাপ বেলকুচিতে: ৩নং ভাঙ্গাবাড়ী ইউনিয়নে মাসুদ রানার মোটরসাইকেল শোডাউন ও গণসংযোগ বাকেরগঞ্জে তুলাতলি নদীর ভাঙন রোধে ১২ হাজার ৫০০ জিওব্যাগ ফেলার প্রকল্পের উদ্বোধন ভরপাশায় চেয়ারম্যান পদে তরুণ প্রার্থী রাজিব হোসেন, মানুষের ভালোবাসা ও সমর্থনে এগিয়ে যেতে চান বাকেরগঞ্জে অবৈধ মাটি কাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৭০ হাজার টাকা জরিমানা বাকেরগঞ্জে ভ্যান চালককে কুপিয়ে হত্যা নওগাঁয় শুরু হলো ৭ম জেলা কাব ক্যাম্পুরী

নওগাঁ জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত প্রশংসনীয় অবদানের স্বীকৃতিস্বরূপ পুরস্কার প্রদান

Reporter Name / ২৩৩ Time View
শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫

বাংলার গৌরব ডেক্সঃ নওগাঁ জেলা পুলিশ সুপারের কার্যালয় সম্মেলন কক্ষে মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অদ্য শনিবার ২৭ ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ উক্ত সভায় সভাপতিত্ব করেন নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম ।

মাসিক অপরাধ পর্যালোচনা সভায় তিনি জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করেন এবং সকল অফিসারবৃন্দের সাথে মামলা তদন্তের অগ্রগতি, তদন্তের মানোন্নয়ন, সময়মতো ওয়ারেন্ট তামিল, অপরাধ নিয়ন্ত্রণ এবং থানাভিত্তিক শান্তি-শৃঙ্খলা বজায় রাখার বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।
এসময় পুলিশ সুপার জেলার সকল থানায় আগত সাধারণ জনগণ ও সেবা প্রার্থীদের প্রতি পেশাদার, মানবিক ও দ্রুত সেবা প্রদানের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। পাশাপাশি অপরাধ দমনে গোয়েন্দা তথ্যের কার্যকর ব্যবহার, নিরপেক্ষ ও মানসম্মত তদন্ত নিশ্চিতকরণ, জনবান্ধব পুলিশিং কার্যক্রম জোরদারকরণ এবং আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে দায়িত্ব পালনের বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।

উক্ত মাসিক অপরাধ পর্যালোচনা সভায় জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অর্থ) সুমন রঞ্জন সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্‌), জয়ব্রত পাল, অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল, মুশফিকুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার ,পত্নীতলা সার্কেল,শরিফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার, মহাদেবপুর সার্কেল, মাকসুদুর রহমান, সহকারী পুলিশ সুপার ,সাপাহার সার্কেল, শ্যামলী রানী বর্মন, সহকারী পুলিশ সুপার , মান্দা সার্কেল, আব্দুল্লাহ আল মাহমুদ শাওন সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, সকল থানার অফিসার ইনচার্জবৃন্দ উপস্থিত ছিলেন। সভা শেষে দায়িত্ব পালনে দক্ষতা, নিষ্ঠা ও প্রশংসনীয় অবদানের স্বীকৃতিস্বরূপ জেলার বিভিন্ন থানা ও ইউনিটে কর্মরত মোট ২৯ জন অফিসার ও ফোর্সকে সম্মাননা পুরস্কার প্রদান করেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com