• শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৭:০২
শিরোনামঃ
মডেল পৌরসভা গড়ার দৃঢ় প্রত্যয়: বেলকুচি পৌর মেয়র পদে আলোচনার শীর্ষে বিএনপি নেতা হাজী আব্দুর রাজ্জাক মণ্ডল নন্দীগ্রামে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে প্রাইমারী স্কুল শিক্ষকের মৃত্যু নিরাপদ সীমান্ত আন্দোলনে সংহতি: ‘অপহরণ, মাদক ও সন্ত্রাসমুক্ত টেকনাফ-উখিয়া চাই নন্দীগ্রাম থালতা মাঝগ্রাম উচ্চ বিদ্যালয়ের সভাপতি হলেন বেলায়েত হোসেন আদর পোরশায় জমি সংক্রান্ত সালিশে মারামারি, ইউপি সদস্যসহ আসামিদের হামলায় আহত ৫ সাপাহারে আধুনিক হিমাগার নির্মাণ ও আম বাজার স্থানান্তর বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত অ্যাব এর আহবায়ক ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম তুহিনের উপস্থিতিতে মশিউর রহমান ডিগ্রি কলেজে ভিত্তিপ্রস্তর স্থাপন সান্তাহারে আশা আইসক্রিম কারখানায় অভিযানে ১০ লাখ টাকার মালামাল জব্দ ; ফ্যাক্টারী সিলগালা নীলফামারী আগমন উপলক্ষে বাংলাদেশ হিন্দু মহাজোট জেলা শাখার ফুলেল শুভেচ্ছা ধামইরহাটে সংঘাত নয়-শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত

নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলায় সরকারি কলেজে অনিয়মের প্রতিবাদে সড়ক অবরোধ, ওসির আশ্বাসে কর্মসূচি প্রত্যাহার শিক্ষার্থীদের।

Reporter Name / ৯০ Time View
সোমবার, ৬ এপ্রিল, ২০২৬

মো: মমিন আলী, নওগাঁ জেলা প্রতিনিধিঃ

নওগাঁর নিয়ামতপুর সরকারি কলেজের বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও সিন্ডিকেটের বিরুদ্ধে বিক্ষোভ করেছেন সাধারণ শিক্ষার্থীরা। সোমবার সকাল ১১টার দিকে শিক্ষার্থীরা প্রথমে কলেজের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেন।

পরে তারা কলেজ গেট সংলগ্ন সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এতে কিছু সময়ের জন্য ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং তীব্র যানজট সৃষ্টি হয়।

খবর পেয়ে নিয়ামতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুর রহমান ঘটনাস্থলে উপস্থিত হয়ে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন এবং দ্রুত বিষয়টি সমাধানের আশ্বাস দেন। তার আশ্বাসের পর শিক্ষার্থীরা অবরোধ প্রত্যাহার করে সড়ক থেকে সরে দাঁড়ালে পরিস্থিতি স্বাভাবিক হয়।

শিক্ষার্থীরা জানান, কলেজের সকল অনিয়ম, দুর্নীতি ও সিন্ডিকেট বন্ধ করে শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতে হবে। এ দাবিতে তারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর স্মারকলিপিও দিয়েছেন। তবে এখন পর্যন্ত এ বিষয়ে কোনো কার্যকর তদন্ত বা প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ করেন তারা।

তারা আরও বলেন, দ্রুত এসব অনিয়ম ও দুর্নীতি বন্ধ করে শিক্ষার স্বাভাবিক পরিবেশ নিশ্চিত করতে হবে এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে। অন্যথায় আগামী ৪৮ ঘণ্টার মধ্যে কার্যকর পদক্ষেপ না নেওয়া হলে আবারও কঠোর কর্মসূচিতে নামবেন বলে হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা।

এ বিষয়ে নিয়ামতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুর রহমান বলেন, শিক্ষার্থীদের উত্থাপিত দাবিগুলো নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে সমাধানের উদ্যোগ নেওয়া হবে। তিনি আরও জানান, নির্ধারিত প্রক্রিয়া অনুযায়ী বিষয়টি দ্রুত সমাধানের চেষ্টা করা হবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com