• রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১২:৩০
শিরোনামঃ
পোরশায় অপরাধ ও মাদক প্রতিরোধে মতবিনিময় সভা, পুলিশ বক্সের উদ্বোধন পোরশায় পুকুরে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু বালুখালী সীমান্তে বিজিবির বিশেষ অভিযান, ৬০ হাজার ইয়াবা উদ্ধার টেকনাফের মাদক কারবারি জামালের সঙ্গে যোগাযোগের অভিযোগ “গোদাগাড়ীতে মাদক সিন্ডিকেটের আলোচনায় চেয়ারম্যান সোহেল রানা” প্রধানমন্ত্রী তারেক রহমানের বৃক্ষরোপণ কর্মসূচি: ভূমি মন্ত্রীর মাধ্যমে বিভাগীয় বন কর্মকর্তাকে ২৫ কেজি নিমের বীজ দিলেন ‘তাল বেলাল’ সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে নীলফামারীতে জেলা বৃক্ষমেলা-২০২৬ উদ্বোধন মহামান্য চ্যান্সেলর ও রাষ্ট্রপতির দায়িত্বভার গ্রহণ করায় বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বীক্রমকে পবিপ্রবির মাননীয় ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এস.এম. হেমায়েত জাহান এর অভিনন্দন ও শুভেচ্ছা। পোরশার নোচনাহারে রেকর্ড দামে বিক্রি হচ্ছে বারি-৪ আম, মণ ৫ -৬ হাজার জনদুর্ভোগ কমাতে নিজস্ব অর্থায়নে সেতু সংস্কার পবিপ্রবিতে মাদক বিরোধী সচেতনতা তৈরিতে র‍্যালি ও আলোচনা সভা

নওগাঁয় ৭শতাধিক অসহায়দের মাঝে ঈদ সামগ্রি উপহার বিতরণ করলেন তুহিন

Reporter Name / ১০৮ Time View
বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬

নওগাঁ প্রতিনিধি: পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে প্রতি বছরের ন্যায় এবারও নওগাঁয় অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বিকেল ৪টায় শহরের ঘোষপাড়া মহল্লায় জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও সমাজসেবক মাসুদ হাসান তুহিন এসব বিতরণ করেন।

এ সময় প্রতিটি প্যাকেট দুধ, সেমাই, চিনি, লাচ্ছা, পোলাও চাল ও তেলসহ বিভিন্ন খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। তার এই মানবিক উদ্যোগে এলাকার নিম্ন আয়ের অনেক পরিবার উপকৃত হয়েছে এবং ঈদের আনন্দ ভাগাভাগি করার সুযোগ পেয়েছে।

মাসুদ হাসান তুহিন দীর্ঘদিন ধরে নিজ উদ্যোগে নানা সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছেন। বিশেষ করে করোনা মহামারির সময় তিনি অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে খাদ্য সহায়তা ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রী বিতরণ করে প্রশংসা অর্জন করেন। এছাড়াও শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং দুর্যোগকালীন সহায়তায় তার সক্রিয় ভূমিকা স্থানীয়দের কাছে প্রশংসিত।

এ-সময় উপস্থিত ছিলেন- থানা বিএনপির সহসভাপতি তৌহিদুল ইসলাম উজ্জ্বল, জেলা কৃষক দলের সদস্য সচিব এ.টি.এম ফিরোজ দুলু, ৫নং ওর্য়াড বিএনপির সাভাপতি আবুল কালাম আজাদ ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী সাজ্জু, বিএনপি নেতা শেখ তারেক হাসান, শাহিন আলম, গোলাম মোস্তফা বাবর, সাকিবুল ইসলাম কাপ্টেন ও রেজাউল ইসলাম প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com