• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৫
শিরোনামঃ
নওগাঁয় পৃথকভাবে দু’টি বিদ্যালয়ের পুরস্কার বিতরণ ও অভিভাবক সমাবেশ নওগাঁ জেলা কমিউনিটি পুলিশিং সমন্বয় আহবায়ক কমিটি গঠন: আহবায়ক পলাশ, সদস্য সচিব গোল্ডেন বরিশালে প্রবীন সাংবাদিক পুলকের মৃ’ত্যু মরদেহের পাশে মিলল ৫ চিরকুট, কী বার্তা ছিল প্রেমের টানে ধর্ম পাল্টে মুসলিম তরুণীকে বিয়ে করলেন চীনা যুবক পটুয়াখালীতে পায়রা নদীর ভাঙন: মানচিত্র থেকে হারাচ্ছে বাহেরচর! বাকেরগঞ্জে মামলা তুলে নেওয়ার পর ব্যবসায়ীর দোকানে হামলা-ভাঙচুর, লুটের অভিযোগ নির্বাচনী উত্তাপ বেলকুচিতে: ৩নং ভাঙ্গাবাড়ী ইউনিয়নে মাসুদ রানার মোটরসাইকেল শোডাউন ও গণসংযোগ বাকেরগঞ্জে তুলাতলি নদীর ভাঙন রোধে ১২ হাজার ৫০০ জিওব্যাগ ফেলার প্রকল্পের উদ্বোধন ভরপাশায় চেয়ারম্যান পদে তরুণ প্রার্থী রাজিব হোসেন, মানুষের ভালোবাসা ও সমর্থনে এগিয়ে যেতে চান বাকেরগঞ্জে অবৈধ মাটি কাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৭০ হাজার টাকা জরিমানা

নওগাঁয় ১০০ পিস ট্যাপেন্টাডলসহ দুজন গ্রেপ্তার

Reporter Name / ১৮৫ Time View
বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫

মেহেদী হাসান অন্তর, নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁ জেলা পুলিশের মাদকবিরোধী অভিযানে ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর ২০২৫) রাতে জেলার পত্নিতলা উপজেলায় এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) মাদকবিরোধী অভিযান চালায়। গোপন সংবাদের ভিত্তিতে রাত সাড়ে ১০টার দিকে পত্নিতলা থানার রুপগ্রাম এলাকার সুলতানের আমবাগানে অভিযান চালিয়ে ওমর ফারুক (২৫) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। তাঁর কাছ থেকে ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। ওমর ফারুক বাকরইল গ্রামের বাসিন্দা এবং তাঁর পিতা মৃত গোফফার।

এ সময় তাঁর সহযোগী সুমন (২৯)–কেও গ্রেপ্তার করা হয়। তিনি চকসহবত গ্রামের নুরুল ইসলামের ছেলে।

পুলিশ জানায়, গ্রেপ্তারদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর প্রক্রিয়া চলছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com