• রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৯:৪৭
শিরোনামঃ
পোরশায় অপরাধ ও মাদক প্রতিরোধে মতবিনিময় সভা, পুলিশ বক্সের উদ্বোধন পোরশায় পুকুরে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু বালুখালী সীমান্তে বিজিবির বিশেষ অভিযান, ৬০ হাজার ইয়াবা উদ্ধার টেকনাফের মাদক কারবারি জামালের সঙ্গে যোগাযোগের অভিযোগ “গোদাগাড়ীতে মাদক সিন্ডিকেটের আলোচনায় চেয়ারম্যান সোহেল রানা” প্রধানমন্ত্রী তারেক রহমানের বৃক্ষরোপণ কর্মসূচি: ভূমি মন্ত্রীর মাধ্যমে বিভাগীয় বন কর্মকর্তাকে ২৫ কেজি নিমের বীজ দিলেন ‘তাল বেলাল’ সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে নীলফামারীতে জেলা বৃক্ষমেলা-২০২৬ উদ্বোধন মহামান্য চ্যান্সেলর ও রাষ্ট্রপতির দায়িত্বভার গ্রহণ করায় বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বীক্রমকে পবিপ্রবির মাননীয় ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এস.এম. হেমায়েত জাহান এর অভিনন্দন ও শুভেচ্ছা। পোরশার নোচনাহারে রেকর্ড দামে বিক্রি হচ্ছে বারি-৪ আম, মণ ৫ -৬ হাজার জনদুর্ভোগ কমাতে নিজস্ব অর্থায়নে সেতু সংস্কার পবিপ্রবিতে মাদক বিরোধী সচেতনতা তৈরিতে র‍্যালি ও আলোচনা সভা

নওগাঁয় হামড়ার বিল-কৃষ্ণপুর খাল পাড়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন এমপি ধলু

Reporter Name / ৫১ Time View
সোমবার, ৬ জুলাই, ২০২৬

নওগাঁ প্রতিনিধি: জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় প্রধানমন্ত্রী তারেক রহমান কর্তৃক ঘোষিত ৫ বছরে ২৫ কোটি গাছ লাগিয়ে সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে নওগাঁয় বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। সোমবার বিকেলে নওগাঁ সদর উপজেলা প্রশাসনের আয়োজনে সদর উপজেলা হাঁসাইগাড়ি ইউনিয়নের হামড়ার বিল হতে কৃষ্ণপুর অভিমূখী খাল পাড় ও সড়কের দুই পাশে ফলদ, বনজ ও ঔষধি’র হাজার চারা রোপণ করা হয়। বৃক্ষ রোপণ কর্মসূচীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃক্ষ রোপণ করেন নওগাঁ সদর আসনের সংসদ সদস্য মোঃ জাহিদুল ইসলাম ধলু। কর্মসূচির উদ্বোধন শেষে আয়োজিত এক সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথি সংসদ সদস্য মোঃ জাহিদুল ইসলাম ধলু তার বক্তব্যে বলেন, “গাছ শুধু আমাদের পরম বন্ধু নয়, এটি আমাদের বেঁচে থাকার প্রধান উপাদান অক্সিজেনের জোগান দেয়। আমাদের দেশের জলবায়ুর যে পরিবর্তন হচ্ছে, তা থেকে মুক্তি পেতে এবং নতুন প্রজন্মের জন্য একটি বাসযোগ্য সুন্দর পরিবেশ রেখে যেতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যেভাবে খাল খনন ও বনায়নের মাধ্যমে দেশে সবুজ বিপ্লব ঘটিয়েছিলেন, আজ আমরাও সেই ধারা বজায় রাখতে কাজ করে যাচ্ছি। এবং আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান কর্তৃক ঘোষিত ৫ বছরে ২৫ কোটি গাছ লাগিয়ে সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে আজ হামরার বিল থেকে কৃষ্ণপুর খালের পাড় ধরে আমরা যে ১ হাজার চারা রোপণ করলাম, তা কেবল রোপণ করলেই হবে না; একে আমাদের নিজেদের সন্তানের মতো আগলে রাখতে হবে। স্থানীয় যুবসমাজ ও সামাজিক সংগঠনগুলোকে এই গাছগুলোর সঠিক রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিতে হবে। এই গাছগুলো বড় হলে এলাকার পরিবেশ রক্ষার পাশাপাশি খালের পাড়ের মাটির ভাঙন রোধ করবে। নওগাঁ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: শাহীন মাহমুদ এর সভাপতিত্বে এসময় সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আল কাফি তুহিন, নওগাঁ সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকতা প্রকৌশল মাহবুব রহমান, হাঁসাইগাড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান জালাল হোসেন, বক্তারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সারোয়ার কামাল চঞ্চল, জেলা ছাত্র দলের আহবায়ক মামুন বিন ইসলাম দোহা, সাবেক সভাপতি জাকারিয়া হোসেন জাকির প্রমূখ সহ প্রশাসনের কর্মকর্তা ও স্থানীয় বিএনপির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com