মেহেদী হাসান অন্তর, নওগাঁ জেলা প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নওগাঁয় তিন দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বিশাল র্যালি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৯ আগস্ট) দুপুর ১টায় নওজোয়ান মাঠ থেকে র্যালিটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কেডির মোড়ে জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
নওগাঁ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শফিউল আজম টুটুলের সভাপতিত্বে র্যালিতে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক দেওয়ান কামরুজ্জামান কামাল, যুগ্ম আহ্বায়ক শামিম নুর আলম শিপলু ও সদস্য সচিব মো. মোস্তাফিজুর রহমান মানিক।
এ সময় জেলা ও উপজেলা পর্যায়ের স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের পাশাপাশি বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
র্যালিতে নেতাকর্মীরা দলীয় বিভিন্ন স্লোগান দেন এবং উৎসবমুখর পরিবেশে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন।