প্রিন্ট এর তারিখঃ মার্চ ৩, ২০২৬, ৭:০৪ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২১, ২০২৫, ১১:৪১ পূর্বাহ্ণ
নওগাঁয় সুশাসনের জন্য নাগরিক সুজনের গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত
মেহেদী হাসান অন্তর মাল্টিমিডিয়া ইনচার্জঃ সুষ্ঠ নির্বাচন ও গণতান্ত্রিক উত্তরণ: নাগরিক ভাবনা শীর্ষক এক গোলটেবিল বৈঠক আজ শুক্রবার সকাল ৯টায় নওগাঁ সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। সুশাসনের জন্য নাগরিক সুজন, নওগাঁ জেলা কমিটির আয়োজনে এই গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে সভাপতিত্ব করেন সংগঠনের জেলা শাখার সভাপতি মোফাজ্জল হোসেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন সাধারণ সম্পাদক মো. মোকসেদ আলি। প্রধান অতিথি ছিলেন সুজনের বিভাগীয় সমন্বয়ক মিজানুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র সহসভাপতি সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. মোস্তাক আহমেদ এবং যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মিনহাজ উদ্দিন।
গোলটেবিল বৈঠকে গণতন্ত্রের বিকাশ, সুশাসন প্রতিষ্ঠা, নাগরিক অংশগ্রহণ বৃদ্ধি এবং সুষ্ঠু নির্বাচন আয়োজনের গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বক্তারা বলেন, সচেতন, সংগঠিত ও সোচ্চার জনগোষ্ঠীই গণতন্ত্রের অন্যতম রক্ষাকবচ যা একটি সুস্থ রাষ্ট্রব্যবস্থা গঠনে অত্যন্ত জরুরি এ সব বিষয়ের উপর বিস্তারিত গোলটেবিল বৈঠক আলোচনা হয়।
Copyright © 2026 www.dailybanglargourab.com. All rights reserved.