• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৫
শিরোনামঃ
বরিশালে প্রবীন সাংবাদিক পুলকের মৃ’ত্যু মরদেহের পাশে মিলল ৫ চিরকুট, কী বার্তা ছিল প্রেমের টানে ধর্ম পাল্টে মুসলিম তরুণীকে বিয়ে করলেন চীনা যুবক পটুয়াখালীতে পায়রা নদীর ভাঙন: মানচিত্র থেকে হারাচ্ছে বাহেরচর! বাকেরগঞ্জে মামলা তুলে নেওয়ার পর ব্যবসায়ীর দোকানে হামলা-ভাঙচুর, লুটের অভিযোগ নির্বাচনী উত্তাপ বেলকুচিতে: ৩নং ভাঙ্গাবাড়ী ইউনিয়নে মাসুদ রানার মোটরসাইকেল শোডাউন ও গণসংযোগ বাকেরগঞ্জে তুলাতলি নদীর ভাঙন রোধে ১২ হাজার ৫০০ জিওব্যাগ ফেলার প্রকল্পের উদ্বোধন ভরপাশায় চেয়ারম্যান পদে তরুণ প্রার্থী রাজিব হোসেন, মানুষের ভালোবাসা ও সমর্থনে এগিয়ে যেতে চান বাকেরগঞ্জে অবৈধ মাটি কাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৭০ হাজার টাকা জরিমানা বাকেরগঞ্জে ভ্যান চালককে কুপিয়ে হত্যা নওগাঁয় শুরু হলো ৭ম জেলা কাব ক্যাম্পুরী

নওগাঁয় সদর-৫ আসনে বিএনপির মনোনয়ন পেলেন জাহিদুল ইসলাম ধলু

Reporter Name / ৬৮২ Time View
বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫

নওগাঁ প্রতিনিধিঃ আসন্ন জাতীয় ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে নওগাঁ-৫ (সদর) আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বর্ষীয়ান রাজনীতিবিদ জাহিদুল ইসলাম ধলু। দলের কেন্দ্রীয় মনোনয়ন বোর্ড তাঁর নাম চূড়ান্ত করায় নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।

দীর্ঘদিন ধরে দলীয় রাজনীতির সঙ্গে সম্পৃক্ত জাহিদুল ইসলাম ধলু স্থানীয়ভাবে একজন সৎ, ত্যাগী ও গ্রহণযোগ্য নেতা হিসেবে পরিচিত। দলীয় সাংগঠনিক কর্মকাণ্ডে তাঁর সক্রিয় ভূমিকা এবং এলাকার জনমুখী উদ্যোগগুলোকে বিবেচনায় নিয়ে তাকে এ মনোনয়ন প্রদান করা হয়েছে বলে জানা গেছে।

মনোনয়ন পাওয়ার খবর এলাকায় ছড়িয়ে পড়লে বিএনপির নেতাকর্মীরা তাকে শুভেচ্ছা জানান। স্থানীয় নেতারা আশা প্রকাশ করেন, ধলুর নেতৃত্বে দল আগামী নির্বাচনে আরও শক্তিশালী হয়ে মাঠে নামবে এবং জনগণের সমর্থন কুড়াতে সক্ষম হবে।

মনোনয়ন পাওয়ার পর জাহিদুল ইসলাম ধলু প্রতিক্রিয়ায় বলেন, “দল আমার উপর যে আস্থা রেখেছে, আমি প্রাণপণ চেষ্টা করবো সেই আস্থা রক্ষা করতে। নওগাঁ সদরবাসীর অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে আমি সবসময় পাশে থাকবো।”

এদিকে স্থানীয় ভোটাররাও ধলুর মনোনয়নকে ইতিবাচকভাবে দেখছেন। অনেকেই মনে করছেন, তিনি মাঠপর্যায়ে পরিচিত হওয়ায় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা আরও প্রাণবন্ত হবে।

আগামী নির্বাচনে নওগাঁ সদর-৫ আসনে রাজনৈতিক উত্তাপ আরও বাড়বে বলে পর্যবেক্ষকদের ধারণা।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com