• রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৪:৫৮
শিরোনামঃ
পোরশায় অপরাধ ও মাদক প্রতিরোধে মতবিনিময় সভা, পুলিশ বক্সের উদ্বোধন পোরশায় পুকুরে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু বালুখালী সীমান্তে বিজিবির বিশেষ অভিযান, ৬০ হাজার ইয়াবা উদ্ধার টেকনাফের মাদক কারবারি জামালের সঙ্গে যোগাযোগের অভিযোগ “গোদাগাড়ীতে মাদক সিন্ডিকেটের আলোচনায় চেয়ারম্যান সোহেল রানা” প্রধানমন্ত্রী তারেক রহমানের বৃক্ষরোপণ কর্মসূচি: ভূমি মন্ত্রীর মাধ্যমে বিভাগীয় বন কর্মকর্তাকে ২৫ কেজি নিমের বীজ দিলেন ‘তাল বেলাল’ সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে নীলফামারীতে জেলা বৃক্ষমেলা-২০২৬ উদ্বোধন মহামান্য চ্যান্সেলর ও রাষ্ট্রপতির দায়িত্বভার গ্রহণ করায় বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বীক্রমকে পবিপ্রবির মাননীয় ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এস.এম. হেমায়েত জাহান এর অভিনন্দন ও শুভেচ্ছা। পোরশার নোচনাহারে রেকর্ড দামে বিক্রি হচ্ছে বারি-৪ আম, মণ ৫ -৬ হাজার জনদুর্ভোগ কমাতে নিজস্ব অর্থায়নে সেতু সংস্কার পবিপ্রবিতে মাদক বিরোধী সচেতনতা তৈরিতে র‍্যালি ও আলোচনা সভা

নওগাঁয় শয়তানের নিঃশ্বাস চক্রের তিন সদস্য আটক

Reporter Name / ৪৬ Time View
রবিবার, ২১ জুন, ২০২৬

নওগাঁ প্রতিনিধিঃ বয়স্ক নারীদের টার্গেট করে অভিনব প্রতারণা, ডিবি পুলিশের জালে শয়তানের নিঃশ্বাস চক্র নওগাঁ জেলায় নওগাঁ জেলায় বয়স্ক নারীদের টার্গেট করে কথিত ‘শয়তানের নিঃশ্বাস’ ব্যবহার করে স্বর্ণালংকার ও নগদ অর্থ হাতিয়ে নেওয়া একটি সংঘবদ্ধ প্রতারক চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

পুলিশ সূত্রে জানা যায়, গত কয়েক মাস ধরে নওগাঁ শহরের বিভিন্ন এলাকায় একদল প্রতারক বয়স্ক নারীদের লক্ষ্যবস্তু বানিয়ে বিশেষ ধরনের রাসায়নিক পদার্থ (স্কোপোলামিন) ব্যবহার করে প্রতারণা চালিয়ে আসছিল। কথিত ‘শয়তানের নিঃশ্বাস’ নামে পরিচিত এই রাসায়নিক কোনোভাবে নাকের মাধ্যমে শরীরে প্রবেশ করলে আক্রান্ত ব্যক্তি সাময়িকভাবে স্মৃতিভ্রম ও মানসিক বিভ্রান্তির শিকার হন। এ সুযোগে প্রতারকরা ভুক্তভোগীদের কাছ থেকে স্বর্ণালংকার, নগদ অর্থ এমনকি বাসায় থাকা মূল্যবান সামগ্রীও হাতিয়ে নিত। অনেক ক্ষেত্রে ভুক্তভোগীরা নিজেরাই সম্মোহিত অবস্থায় তাদের কানের দুল, গয়না ও টাকা-পয়সা প্রতারকদের হাতে তুলে দেন।

এ ধরনের ঘটনায় নওগাঁ সদর থানায় মোট তিনটি মামলা দায়ের হয়। মামলাগুলোর তদন্তে নওগাঁ জেলা পুলিশ একাধিকবার নারায়ণগঞ্জ জেলায় অভিযান পরিচালনা করে। তথ্যপ্রযুক্তির বিশ্লেষণ ও বিভিন্ন ডাটাভিত্তিক অনুসন্ধানের মাধ্যমে জেলা গোয়েন্দা শাখা জানতে পারে, চক্রটি ২০ জুন ২০২৬ তারিখে টাঙ্গাইল জেলায় একই ধরনের অপরাধ সংঘটনের পরিকল্পনা করছে।

এ তথ্যের ভিত্তিতে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় একটি বিশেষ টিম টাঙ্গাইলে অভিযান চালায়। অভিযানে টাঙ্গাইল পুরাতন বাসস্ট্যান্ড এলাকা থেকে চক্রটির তিন সদস্যকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন আবু হাসান, বাবু এবং সবুজ হোসেন। তাদের সবার বাড়ি নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানার চনপাড়া এলাকায়।

পুলিশ জানায়, গ্রেফতারের পর নওগাঁ জেলার একাধিক ভুক্তভোগী তাদের শনাক্ত করেছেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা স্বীকার করেছে যে, রূপগঞ্জকেন্দ্রিক তাদের সংঘবদ্ধ চক্রের আট থেকে দশটি সক্রিয় গ্রুপ রয়েছে। এসব গ্রুপ দেশের বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে একই কৌশলে প্রতারণা করে আসছে। ইতোমধ্যে তারা নারায়ণগঞ্জ, নওগাঁ, খুলনা, ফরিদপুরসহ দেশের বিভিন্ন জেলায় অন্তত ১০টিরও বেশি অপরাধ সংঘটিত করেছে বলে জানা গেছে।

এ প্রসঙ্গে নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, “অপরাধীরা সাধারণত বয়স্ক নারীদের টার্গেট করে। প্রথমে একজন সাহায্যের আবেদন জানিয়ে ভুক্তভোগীর সঙ্গে কথা বলে। এরপর আরেকজন এসে কথোপকথনে যুক্ত হয় এবং সুযোগ বুঝে তৃতীয় ব্যক্তি রাসায়নিক স্প্রে বা তথাকথিত ‘শয়তানের নিঃশ্বাস’ প্রয়োগ করে। এতে ভুক্তভোগী সাময়িকভাবে বিভ্রান্ত হয়ে অপরাধীদের কথামতো স্বর্ণালংকার ও নগদ অর্থ তাদের হাতে তুলে দেন।

তিনি আরও বলেন, “নওগাঁ জেলা পুলিশ এ ধরনের সংঘবদ্ধ প্রতারণা ও অপরাধ দমনে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। সাধারণ মানুষকে সচেতন থাকার পাশাপাশি সন্দেহজনক কোনো ব্যক্তি বা ঘটনার তথ্য দ্রুত পুলিশকে জানানোর আহ্বান জানানো হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com