• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪১
শিরোনামঃ
বরিশালে প্রবীন সাংবাদিক পুলকের মৃ’ত্যু মরদেহের পাশে মিলল ৫ চিরকুট, কী বার্তা ছিল প্রেমের টানে ধর্ম পাল্টে মুসলিম তরুণীকে বিয়ে করলেন চীনা যুবক পটুয়াখালীতে পায়রা নদীর ভাঙন: মানচিত্র থেকে হারাচ্ছে বাহেরচর! বাকেরগঞ্জে মামলা তুলে নেওয়ার পর ব্যবসায়ীর দোকানে হামলা-ভাঙচুর, লুটের অভিযোগ নির্বাচনী উত্তাপ বেলকুচিতে: ৩নং ভাঙ্গাবাড়ী ইউনিয়নে মাসুদ রানার মোটরসাইকেল শোডাউন ও গণসংযোগ বাকেরগঞ্জে তুলাতলি নদীর ভাঙন রোধে ১২ হাজার ৫০০ জিওব্যাগ ফেলার প্রকল্পের উদ্বোধন ভরপাশায় চেয়ারম্যান পদে তরুণ প্রার্থী রাজিব হোসেন, মানুষের ভালোবাসা ও সমর্থনে এগিয়ে যেতে চান বাকেরগঞ্জে অবৈধ মাটি কাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৭০ হাজার টাকা জরিমানা বাকেরগঞ্জে ভ্যান চালককে কুপিয়ে হত্যা নওগাঁয় শুরু হলো ৭ম জেলা কাব ক্যাম্পুরী

নওগাঁয় মাসব্যাপী শীত বস্ত্র ও শিল্প পণ্য মেলার উদ্বোধন

Reporter Name / ১৯২ Time View
মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫

নওগাঁ প্রতিনিধিঃ৷ প্রবাহ সংসদের আয়োজনে নওগাঁয় মাসব্যাপী শীত বস্ত্র ও শিল্প পণ্য মেলার উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২ ডিসেম্বর) বিকাল ৪টায় মেলার প্রবেশ টিকিট কেটে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন প্রবাহ সংসদের উপদেষ্টা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব জাহাঙ্গীর আলম।

হাট নওগাঁ স্কুল মাঠে আয়োজিত এ মেলায় অংশ নিয়েছে মোট ৫০টি স্টল। মেলা চলবে ১ ডিসেম্বর থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত। প্রতিদিন দুপুর ২টা থেকে রাত ৯টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য মেলা উন্মুক্ত থাকবে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রবাহ সংসদের সভাপতি সাইদুল ইসলাম টিটু, সাধারণ সম্পাদক মাহাবুব হাসান সাম্মু, উপদেষ্টা পরিষদের অন্যান্য সদস্যবৃন্দ এবং কার্যকরী কমিটির সদস্যরা। মেলায় সার্বিক সহযোগিতায় রয়েছে নওগাঁ জেলা পুলিশ।

উদ্বোধন শেষে আলহাজ্ব জাহাঙ্গীর আলম মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন। এসময় তিনি বিক্রেতাদের পণ্যের দাম ও মান বজায় রেখে গ্রাহকদের সেবা দেওয়ার আহ্বান জানান এবং সবাইকে মেলা পরিদর্শনের জন্য অনুরোধ করেন।

প্রবাহ সংসদের সভাপতি সাইদুল ইসলাম টিটু বলেন,শীত মৌসুমে সাধারণ মানুষের প্রয়োজনীয় শীতবস্ত্র ও স্থানীয় শিল্পপণ্যের ন্যায্য বিপণনের সুযোগ তৈরির লক্ষ্যেই এ মেলার আয়োজন করা হয়েছে। এই মেলার মাধ্যমে স্থানীয় ক্ষুদ্র উদ্যোক্তা ও কারিগররা তাঁদের তৈরি পণ্য সরাসরি ক্রেতার কাছে পৌঁছে দিতে পারছেন, যা তাদের জন্য একটি বড় সুযোগ।

আমরা আশা করি, মেলায় আগত ব্যবসায়ীরা পণ্যের মান ও ন্যায্যমূল্য বজায় রাখবেন এবং ক্রেতারাও এখানে এসে প্রয়োজনীয় পণ্য সংগ্রহের পাশাপাশি আমাদের স্থানীয় শিল্পকে উৎসাহিত করবেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com