June 15, 2026, 9:24 pm
নওগাঁ প্রতিনিধিঃ: নওগাঁয় বাংলাদেশ পরিবেশ আইন বিদ সমিতি বেলা একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের ক্ষতিকারক প্রভাব ও পরিবেশগত সমস্যা বিষয়ে চকএনায়েত উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে সচেতনতা মুলক প্রচারণা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১ টায় নওগাঁ শহরের চক এনায়েত উচ্চ বিদ্যালয়ের সহ প্রধান শিক্ষক রাহমতে এলাহী’র সভাপতিত্বে সচেতনতামূলক কার্যক্রমে বক্তব্য রাখছেন নওগাঁ পরিবেশ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক বৃক্ষ প্রেমী মাহমুদুন নবী বেলাল। উক্ত বিষয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বেলা’র বিভাগীয় কর্মকতা সাইফুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন বিভাগীয় হিসাব রক্ষক মোঃ মতিউল আলম, চক এনায়েত হাইস্কুলের সহকারী শিক্ষক ফেরদৌসী নাহার, আক্তার জাহান, জাহানারা বানু, সায়মা আক্তার, মিনহাজুল ইসলাম সোহাগ প্রমুখ। উক্ত অনুষ্ঠানে বক্তারা বলেন বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক বা সিঙ্গেল ইউজ প্লাস্টিকের ব্যবহার বন্ধ এবং এর পরিবেশ-বান্ধব বিকল্প জনপ্রিয় করতে আইনি লড়াইয়ের পাশাপাশি বিভিন্ন সচেতনতামূলক ও মাঠপর্যায়ের প্রোগ্রাম পরিচালনা করে।
বেলার প্রধান প্রধান কার্যক্রম ও প্রোগ্রামগুলোর নিচে তুলে ধরা হলো: ১. শিক্ষাপ্রতিষ্ঠানে সচেতনতা ক্যাম্পেইন
স্কুল ও কলেজ ক্যাম্পেইন: বেলা দেশের বিভিন্ন স্কুলে বিশেষ ক্যাম্পেইন প্রোগ্রাম করে। ডকুমেন্টারি ও প্রেজেন্টেশন: শিক্ষার্থীদের প্লাস্টিক দূষণের ক্ষতিকর দিক বোঝাতে তারা তথ্যচিত্র প্রদর্শন এবং প্রেজেন্টেশন দেয়।
বিকল্পের সাথে পরিচয়: শিক্ষার্থীদের একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের বদলে কাগজের কাপ, চটের ব্যাগ বা স্টিলের বোতল ব্যবহারে উৎসাহিত করা হয়।