নওগাঁ প্রতিনিধি : তারুণ্যের আশা আকাঙ্ক্ষা বাস্তবায়ন করি, আজকের প্রত্যয়ে সুন্দর আগামী গড়ি এই প্রতিপাদ্য কে সামনে রেখে নওগাঁয় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয়েছে। রবিবার দুপুরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে নওগাঁ জেলা প্রশাসন ও জেলা পরিবার পরিকল্পনা বিভাগের আয়োজনে দিবসটি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম। জেলা পরিবার পরিকল্পনার উপ-পরিচালক গোলাম মোহাম্মদ আজম এর সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে সিভিল সার্জন ডাঃ মোঃ আমিনুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী অফিসার শাহীন মাহমুদ প্রমূখ সহ জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও জেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা-কর্মচারীগণ গণ্যমান্য ব্যক্তি এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগন উপস্থিত ছিলেন। আলোচনা সভায় প্রধান অতিথি বলেন, দুই সন্তানের পরিবারকে আদর্শ পরিবার কিভাবে বিবেচিত করা হয়। পরিবার ছোট রাখার ভূমিকায় পরিবার পরিকল্পনা অধিদপ্তরে ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। আগামীতেও ছোট পরিবার গঠনের জন্য পরিবার পরিকল্পনা বিভাগকে কাজ চালিয়ে যাওয়ার আহ্বান জানান।