• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০০
শিরোনামঃ
নওগাঁর মেধাবী অন্ধ শিক্ষার্থীর কর্মসংস্থান: আশার আলো জ্বালালেন প্রধানমন্ত্রীর মাধ্যমে জাহিদুল ইসলাম ধলু সাতক্ষীরা যুব ঐক্য পরিষদ” ৪১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ বাকেরগঞ্জ ডিকেআইবি উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। নাজিরপুরে ১২ বছরের মেয়েকে ধর্ষণের অভিযোগ, বাবাকে মারধরের পর পুলিশের কাছে হস্তান্তর ধামইরহাটে সমন্বিত পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠান অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে উপ-পরিদর্শক (এএসআই) আনিস আলীকে পুলিশ লাইনে প্রত্যাহার বিভিন্ন সংবাদমাধ্যমে সংবাদ প্রকাশের পর মহাদেবপুরে আল-মদিনা হাসপাতালের অপারেশন থিয়েটার ও ডায়াগনস্টিক সেন্টার সিলগালা জুলাই যোদ্ধাদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান সাপাহারে প্রাতিষ্ঠানিক জলাশয়ে মাছের পোনা অবমুক্ত

নওগাঁয় বছরের প্রথম দিনেই নতুন বই পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা

Reporter Name / ১৯২ Time View
বৃহস্পতিবার, ১ জানুয়ারি, ২০২৬

নওগাঁ প্রতিনিধি :

নওগাঁয় নতুন বছরের প্রথম দিনেই, নতুন বই পেয়ে শিক্ষার্থীরা উচ্ছ্বসিত, নতুন বইয়ের ঘ্রাণ ও হাতে বই পাওয়ার আনন্দ তাদের মধ্যে বাঁধভাঙা উল্লাস তৈরি করে। আজ বৃহস্পতিবার সকাল ১০টা থেকে নওগাঁর বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানে বই বিতরণ কার্যক্রম শুরু হয়। সারিবন্ধ ভাবে প্রতিষ্টানের শিক্ষকরা শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন। এসময় শিক্ষার্থীরা নতুন বইয়ের গন্ধ শুঁকে, পাতা উল্টে অনুভূতি প্রকাশ করেন। তারা জানান, এটি তাদের পড়াশোনার প্রতি আগ্রহ আরও বাড়িয়ে তুলবে।

শিক্ষকরা জানান, নতুন বছরের প্রথম দিনেই শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়া হয়েছে। এতে তাদের মনোবল বৃদ্ধি পেয়েছে। তারা খুবই উচ্ছ্বসিত। চাহিদা অনুযায়ীই বই পাওয়া গেছে।

জেলা প্রশাসক কার্যালয়ের শিক্ষা ও আইসিটি বিভাগ সূত্রে জানা যায়, মাধ্যমিক, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্টানে মোট চাহিদা ২৮লাখ ৪৮হাজার ৮৬৬টি বই এর বিপরীতে পাওয়া গেছে ২০লাখ ৬৮হাজার ১৮০টি বই, প্রাথমিক ও প্রাক- প্রাথমিক শিক্ষা প্রতিষ্টানে চাহিদা ছিল ১০লাখ ৮৮হাজার ৯০৫টি বই। চাহিদা অনুযায়ী সবগুলো বই পাওয়া গেছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com