June 4, 2026, 5:27 pm

শিরোনাম :
জ্ঞানভিত্তিক, সচেতন ও মানবিক সমাজ গঠনের লক্ষ্যে “নবজাগরণ পাঠাগার” এর আত্মপ্রকাশ নীলফামারীতে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় বাস্তবায়নের দাবিতে আনন্দ র‌্যালি অনুষ্ঠিত ধামইরহাটে বজ্রপাতে দুই গাভীর মৃত্যু, দিশেহারা ক্ষতিগ্রস্ত কৃষক ইউনুছার রহমান চির নিদ্রায় সায়িত হলেন এমপি আবুল হোসেন খানের বড় ভাইয়ের সহধর্মিনী কোহিনুর বেগম । সাপাহারে রাস্তার পাশে পরিত্যাক্ত পশু চামড়ার স্তুপ দুর্গন্ধে জনজীবণ অতিষ্ঠ সাপাহার আম বাজারে যানজট নিরসনে প্রশাসনের অভিযান সাপাহারে জেলা ছাত্রদল নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় পোরশায় ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী আটক বাকেরগঞ্জে এমপি আবুল হোসেন খানের বড় ভাইয়ের স্ত্রীর ইন্তেকাল নওগাঁয় নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধন, শহরের বাইরে বাসস্ট্যান্ড স্থানান্তরের দাবি

নওগাঁয় প্রানিসম্পদের টেকসই উন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত

সাইফুল ওয়াদুদ, নওগাঁ জেলা প্রতিনিধিঃ নওগাঁয় প্রানিসম্পদের টেকসই উন্নয়নে তরুণ /নারী উদ্যোক্তা ও সংশ্লিষ্ট অংশিজনদের ভাবনা শীর্ষক দিনব্যাপী এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। পহেলা ডিসেম্বর সোমবার নওগাঁ শহরের বাইপাস সংলগ্ন ফন্টেরা হাব এন্ড ভিএমসিসিতে উক্ত মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়।

নওগাঁ জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মাহফুজার রহমান বলেন, প্রানিসম্পদের যথার্থ উন্নয়নে আমাদের ওয়ার্ড পর্যায়ে প্যারাভেট তৈরি করা দরকার । আমরা সরকারি কর্মকর্তাবৃন্দ খামারীদের ট্যাক্সের টাকায় বেতন পাই। দিন শেষে আমরা সকলেই খামারির জন্যই। দেশে খামারী ধংস হলে,খামার বেচেঁ না থাকলে আমাদের কোন অস্তিত্ব নেই।

তিনি আরও বলেন, দুধ,ডিম ও মাংসের উৎপাদনে উত্তরাঞ্চলে তথা নওগাঁতে অপার সম্ভাবনা বিরাজমান। তিনি আরও বলেন,যারা এনজিও নিয়ে কাজ করে বিশেষ করে প্রণোদনার ক্ষেত্রে তারা যেন নিজস্ব সদস্যদের ৬০% ও অনন্য সাধারণ খামারীদের ৪০% করে সমন্বয় করে মাঠে প্রকল্পসূচী বাস্তবায়ন করে সে বিষয়ে বিশেষ নজর দেয়া প্রয়োজন।

জেলা ভেটেরিনারি হাসপাতালের ডাঃ সাইফুল ইসলাম বলেন, প্রাণীসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে হলে সর্বাগে সার্ভিস ওয়ার্ড পর্যায়ে নিয়ে যেতে হবে। এজন্য প্রানিসম্পদের জনবল বাড়ানোর পাশাপাশি ওয়ার্ড ভিত্তিক প্রানিসেবা পদ্ধতি চালু করা দরকার। প্রানিসেবা কমিউনিটি বাড়াতে হবে কেননা শুধুমাত্র মৌবাইল ভেটেরিনারি ক্লিনিকই খামার ও খামারদের জন্য যথেষ্ট নয়। তিনি খামারী, ষ্টেক হোল্ডার,কর্মকর্তাদের একযোগে কাজ করার আহবান জানান।

খামারী সুযোগ ও অধিকার নিয়ে কথা বলেন, জেলা পোল্ট্রি এসোসিয়েশনের সভাপতি ওয়ালিউল ইসলাম খান। তিনি বলেন, কর্পোরেট বাণিজ্য যারা করেন; তাদের টুটি চেপে ধরার এখনই উপযুক্ত সময় এসেছে।বিশেষ করে মুরগির বাচ্চা ও ফিড কোম্পানি গুলুকে এভাবে অবাধে একচেটিয়া বাজার নিয়ন্ত্রণ থেকে সরাতে সরকার বাহাদুরকে কঠোর সিদ্ধান্ত নিতে হবে।

জেলা প্রানিসম্পদ কর্মকর্তা ডাঃ মাহফুজার রহমানের সভাপতিত্বে নওগাঁ সদর উপজেলা প্রানিসম্পদ কর্মকর্তা ডাঃ মোহাম্মদ আমিনুল ইসলামের পরিচালনায় বক্তব্য রাখেন, কৃত্রিম প্রজনন কর্মকর্তা শামসুদ্দিন, নওগাঁ

আঞ্চলিক হাঁস প্রজনন খামারের উপ-পরিচালক সারোয়ার হোসেন, নারী উদ্যোক্তা আম্বিয়া খাতুন, খামারী ও র্সাবাদিক সোহাগ, এলএসপি মরিয়ম আক্তারী, এলএসপি সাইফুল ওয়াদুদ সহ বিভিন্ন ষ্টেক হোল্ডার ও অংশীজনরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *