• বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০১
শিরোনামঃ
নওগাঁ ছেড়ে তাল বেলাল এখন পঞ্চগড়েদেবীগঞ্জে ২২ শত তালবীজ ও ফুলের চারা উপহার পেল হিলফুল ফুজুল যুব সংগঠনদেবীগঞ্জ নওগাঁর মেধাবী অন্ধ শিক্ষার্থীর কর্মসংস্থান: আশার আলো জ্বালালেন প্রধানমন্ত্রীর মাধ্যমে জাহিদুল ইসলাম ধলু সাতক্ষীরা যুব ঐক্য পরিষদ” ৪১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ বাকেরগঞ্জ ডিকেআইবি উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। নাজিরপুরে ১২ বছরের মেয়েকে ধর্ষণের অভিযোগ, বাবাকে মারধরের পর পুলিশের কাছে হস্তান্তর ধামইরহাটে সমন্বিত পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠান অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে উপ-পরিদর্শক (এএসআই) আনিস আলীকে পুলিশ লাইনে প্রত্যাহার বিভিন্ন সংবাদমাধ্যমে সংবাদ প্রকাশের পর মহাদেবপুরে আল-মদিনা হাসপাতালের অপারেশন থিয়েটার ও ডায়াগনস্টিক সেন্টার সিলগালা জুলাই যোদ্ধাদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান

নওগাঁয় পুকুরে বিষ দিয়ে মাছ নিধনের অভিযোগ

Reporter Name / ১২৭ Time View
শনিবার, ১৬ মে, ২০২৬

মোঃ সাইদুল ইসলাম হেলাল, নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁয় গভির রাতে পুকুরে বিষ দিয়ে মাছ নিধনের অভিযোগ উঠেছে। এতে প্রায় আড়াই লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি মাছ চাষীর। নওগাঁ সদর উপজেলার হাঁসাইগাড়ী ইউনিয়নের হাঁসাইগাড়ী গ্রামে সম্প্রতি এ ঘটনা ঘটে। এঘটনায় মাছ চাষী আজিজুল হক শনিবার (১৬ মে২০২৬) নওগাঁ সদর থানায় আট জনের নাম উল্লেখ্য করে একটি অভিযোগ করেন। অভিযুক্তরা হলেন ১.হোসেন আলী সরদার (৩৮)২.হাসান আলী সরদার (৪৫)৩. আরিফ সরদার (২২) ৪.আলিম সরদার (৪২) ৫. আনোয়ার সরদার (৩৭). ৬.আতোয়ার সরদার (৩৫) ৭. আশরাফুল সরদার (৩৩) ৮. আলম হোসেন (৩৯)

ভুক্তভোগী আজিজুল হক বলেন, পূর্বের জমি সংক্রান্ত জেরে এমন ঘটনা ঘটিয়েছে। তিনি বলেন শনিবার সকালে পুকুরে গিয়ে দেখি সব মাছ মরে ভেসে উঠেছে। শুক্রবার বার (১৫ মে ২০২৬) রাতে শত্রুতাবশত
আমার পুকুরে বিষ দিয়েছে।

কয়েক বছর ধরে লালনপালন করা মাছগুলো বিক্রির উপযুক্ত হয়েছিল। হঠাৎ এই সর্বনাশ আমাকে দিশেহারা করে তুলেছে।
আমি আর্থিক দিক যে ক্ষতিগ্রস্ত হয়ে গেছি।
ঘটনাটিকে পরিকল্পিত চক্রান্ত দাবি করে তিনি বলেন আমাদের আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করতেই এমন ঘটনা ঘটানো হয়েছে। আমি নওগাঁ সদর থানায় অভিযোগ করেছি।

নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত ওসি) প্রদীপ ব্যানার্জি জানান, বিষয়টি অবগত হয়েছি। তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনা হবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com