• বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১২
শিরোনামঃ
নওগাঁ ছেড়ে তাল বেলাল এখন পঞ্চগড়েদেবীগঞ্জে ২২ শত তালবীজ ও ফুলের চারা উপহার পেল হিলফুল ফুজুল যুব সংগঠনদেবীগঞ্জ নওগাঁর মেধাবী অন্ধ শিক্ষার্থীর কর্মসংস্থান: আশার আলো জ্বালালেন প্রধানমন্ত্রীর মাধ্যমে জাহিদুল ইসলাম ধলু সাতক্ষীরা যুব ঐক্য পরিষদ” ৪১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ বাকেরগঞ্জ ডিকেআইবি উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। নাজিরপুরে ১২ বছরের মেয়েকে ধর্ষণের অভিযোগ, বাবাকে মারধরের পর পুলিশের কাছে হস্তান্তর ধামইরহাটে সমন্বিত পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠান অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে উপ-পরিদর্শক (এএসআই) আনিস আলীকে পুলিশ লাইনে প্রত্যাহার বিভিন্ন সংবাদমাধ্যমে সংবাদ প্রকাশের পর মহাদেবপুরে আল-মদিনা হাসপাতালের অপারেশন থিয়েটার ও ডায়াগনস্টিক সেন্টার সিলগালা জুলাই যোদ্ধাদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান

নওগাঁয় “নতুন কুঁড়ি ২০২৬” বিজয়ীদের সংবর্ধনা, সম্মাননা পেল ৫০ প্রতিযোগী

Reporter Name / ১১৭ Time View
শুক্রবার, ১৫ মে, ২০২৬

নওগাঁ প্রতিনিধিঃ জাতীয় শিশু-কিশোর প্রতিযোগিতা “নতুন কুঁড়ি ২০২৬”-এ বিভিন্ন ইভেন্টে কৃতিত্ব অর্জনকারী নওগাঁ সদর উপজেলার ৫০ জন প্রতিযোগীকে সংবর্ধনা ও সম্মাননা পুরস্কার প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (১৪ মে) দুপুর ১২টায় নওগাঁ সদর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। নওগাঁ সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৫ (সদর) আসনের সংসদ সদস্য মো. জাহিদুল ইসলাম ধলু।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মো. জাহিদুল ইসলাম ধলু বলেন, “নতুন কুঁড়ি শুধু একটি প্রতিযোগিতা নয়, এটি শিশু-কিশোরদের সুপ্ত প্রতিভা বিকাশের অন্যতম বড় প্ল্যাটফর্ম। আজকের এই বিজয়ীরাই আগামী দিনে দেশ ও জাতির মুখ উজ্জ্বল করবে।”
তিনি আরও বলেন, “শিশুদের মেধা ও সৃজনশীলতা বিকাশে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও প্রশাসনকে একযোগে কাজ করতে হবে। পড়ালেখার পাশাপাশি খেলাধুলা, সংস্কৃতি ও সৃজনশীল কর্মকাণ্ডে অংশগ্রহণ শিশুদের আত্মবিশ্বাস বাড়ায় এবং তাদের ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে সহায়তা করে।”
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন মাহমুদ বলেন, নতুন প্রজন্মকে দক্ষ, সৃজনশীল ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে এ ধরনের প্রতিযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ভবিষ্যতেও শিশু-কিশোরদের উৎসাহিত করতে উপজেলা প্রশাসনের এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।
অনুষ্ঠান শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী ৫০ জন শিশু-কিশোরের হাতে সম্মাননা স্মারক ও পুরস্কার তুলে দেন অতিথিরা। পুরস্কার পেয়ে শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের মাঝে আনন্দ-উচ্ছ্বাস দেখা যায়।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com