• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৮
শিরোনামঃ
আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্ধোধন নিজের হাতে কোদাল, কাঁধে ঢোল ও ফগার মেশিন নিয়ে নন্দীগ্রামে ডেঙ্গু প্রতিরোধে মাঠে নামেন সংসদ সদস্য মোশারফ হোসেন বাকেরগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান নওগাঁয় পৃথকভাবে দু’টি বিদ্যালয়ের পুরস্কার বিতরণ ও অভিভাবক সমাবেশ নওগাঁ জেলা কমিউনিটি পুলিশিং সমন্বয় আহবায়ক কমিটি গঠন: আহবায়ক পলাশ, সদস্য সচিব গোল্ডেন বরিশালে প্রবীন সাংবাদিক পুলকের মৃ’ত্যু মরদেহের পাশে মিলল ৫ চিরকুট, কী বার্তা ছিল প্রেমের টানে ধর্ম পাল্টে মুসলিম তরুণীকে বিয়ে করলেন চীনা যুবক পটুয়াখালীতে পায়রা নদীর ভাঙন: মানচিত্র থেকে হারাচ্ছে বাহেরচর! বাকেরগঞ্জে মামলা তুলে নেওয়ার পর ব্যবসায়ীর দোকানে হামলা-ভাঙচুর, লুটের অভিযোগ নির্বাচনী উত্তাপ বেলকুচিতে: ৩নং ভাঙ্গাবাড়ী ইউনিয়নে মাসুদ রানার মোটরসাইকেল শোডাউন ও গণসংযোগ

নওগাঁয় ঢাবির নবনির্বাচিত প্রক্টর ইসরাফিল রতনকে সংবর্ধনা

Reporter Name / ৯৫ Time View
শুক্রবার, ২৯ মে, ২০২৬

নিজস্ব প্রতিবেদক, নওগাঁঃ নওগাঁ জেলা স্কুলের প্রাক্তন শিক্ষার্থী ফোরামের উদ্যোগে ঢাবির নবনির্বাচিত প্রক্টর ইসরাফিল রতন-কে সংবর্ধনা প্রদান করা হয়েছে। শুক্রবার রাত সাড়ে ৮টায় শহরের একটি অভিজাত রেস্টুরেন্টে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রাক্তন শিক্ষার্থী, রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক সংগঠনের প্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুমিল্লা বিভাগীয় কর কমিশনার আব্দুস সোবহান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর-৫ আসনের সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলু।

বক্তারা বলেন, দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়-এর গুরুত্বপূর্ণ প্রশাসনিক দায়িত্বে নওগাঁর একজন কৃতী সন্তান নির্বাচিত হওয়ায় জেলাবাসী গর্বিত। তারা আশা প্রকাশ করেন, নতুন দায়িত্বে ইসরাফিল রতন দক্ষতা, সততা ও যোগ্যতার পরিচয় দিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিবেশ ও শৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

সংবর্ধনার জবাবে ইসরাফিল রতন বলেন, নওগাঁ জেলা স্কুলের প্রাক্তন শিক্ষার্থীদের এমন ভালোবাসা ও সম্মান তাকে আরও দায়িত্বশীল করে তুলবে। তিনি তার ওপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালনের প্রত্যয় ব্যক্ত করেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মামুনুর রহমান রিপন, জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ হাসান তুহিন, সাংগঠনিক সম্পাদক নূরে আলম মিঠু।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন খাদেমুল ইসলাম কাপ্টেন। শেষে সংবর্ধিত অতিথিকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com