• শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৯:৫১
শিরোনামঃ
নন্দীগ্রামে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে প্রাইমারী স্কুল শিক্ষকের মৃত্যু নিরাপদ সীমান্ত আন্দোলনে সংহতি: ‘অপহরণ, মাদক ও সন্ত্রাসমুক্ত টেকনাফ-উখিয়া চাই নন্দীগ্রাম থালতা মাঝগ্রাম উচ্চ বিদ্যালয়ের সভাপতি হলেন বেলায়েত হোসেন আদর পোরশায় জমি সংক্রান্ত সালিশে মারামারি, ইউপি সদস্যসহ আসামিদের হামলায় আহত ৫ সাপাহারে আধুনিক হিমাগার নির্মাণ ও আম বাজার স্থানান্তর বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত অ্যাব এর আহবায়ক ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম তুহিনের উপস্থিতিতে মশিউর রহমান ডিগ্রি কলেজে ভিত্তিপ্রস্তর স্থাপন সান্তাহারে আশা আইসক্রিম কারখানায় অভিযানে ১০ লাখ টাকার মালামাল জব্দ ; ফ্যাক্টারী সিলগালা নীলফামারী আগমন উপলক্ষে বাংলাদেশ হিন্দু মহাজোট জেলা শাখার ফুলেল শুভেচ্ছা ধামইরহাটে সংঘাত নয়-শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত দুমকিতে মাদকের প্রতিবাদ করায় সাবেক ছাত্রনেতার ওপর চিহ্নিত মাদক ব্যবসায়ী ফিরোজগংয়ের হামলা

নওগাঁয় টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের আহবায়ক কমিটি গঠন ================================

Reporter Name / ২২৯ Time View
বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬

নিজস্ব প্রতিবেদক, নওগাঁ: নওগাঁয় কর্মরত টেলিভিশন সাংবাদিকদের পেশাজীবী সংগঠন ‘টেলিভিশন জার্নালিস্ট এ্যাসোসিয়েশন’-এর মেয়াদোত্তীর্ণ কমিটি বিলুপ্ত করে ৩ সদস্য বিশিষ্ট নতুন আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (১২ মার্চ) বিকালে শহরের একটি হোটেলের মিলনায়তনে আয়োজিত এক বিশেষ সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়। সংগঠনের কমিটির মেয়াদ দুই বছর আগেই শেষ হলেও দীর্ঘ সময় ধরে কার্যকরী কমিটির কোনো তৎপরতা না থাকায় সংগঠনের গতিশীলতা ফেরাতে এই সভার আহ্বান করা হয়।

সংগঠনের সহ-সভাপতি মোঃ মোফাজ্জল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন চ্যানেল আই এর প্রতিনিধি কায়েস উদ্দিন, নেক্সাস টেলিভিশনের প্রতিনিধি ফরিদুল করিম তরফদার, ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের স্টাফ রিপোর্টার সাদেকুল ইসলাম, মাইটিভির প্রতিনিধি আবু বকর সিদ্দিক, সময় সংবাদ এর প্রতিনিধি এম.আর. রকি, যমুনা নিউজ এর স্টাফ রিপোর্টার শফিক ছোটন, জিটিভি’র প্রতিনিধি খন্দকার আব্দুর রউফ পাভেল, বাংলা টিভির প্রতিনিধি আশরাফুল ইসলাম নয়ন, এশিয়ান টিভির রাশেদুজ্জামান, আরটিভির সোহাগ এবং চ্যানেল নাইন এর প্রতিনিধি রিফাত হোসাইন সবুজ সহ প্রমূখ। অনুষ্ঠানে সিনিয়র সাংবাদিকরা ক্ষোভে পড়ে বলেন একই সংগঠনের সভাপতি জেলা প্রেসক্লাবেরও সভাপতি হওয়ার কারণে নওগাঁ জেলা প্রেসক্লাবের মেয়াদ উত্তীর্ণ কমিটিও দ্রুত ভেঙ্গে একটি আহবায়ক কমিটির প্রদানের জন্য স্থানীয় সংসদ সদস্য মোঃ জাহিদুল ইসলাম ধলু সহ প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।
বক্তারা বলেন, দীর্ঘ দিন কমিটি অকার্যকর থাকায় সংগঠনের কার্যক্রমে স্থবিরতা নেমে এসেছে। নওগাঁর সকল টিভি সাংবাদিকদের ঐক্যবদ্ধ করে একটি শক্তিশালী প্ল্যাটফর্ম তৈরির লক্ষ্যে দ্রুত নতুন পূর্ণাঙ্গ কমিটি গঠন করা জরুরি।
আলোচনা শেষে সাংবাদিকদের মতামতের ভিত্তিতে মোঃ মোফাজ্জল হোসেনকে আহবায়ক এবং আশরাফুল ইসলাম নয়ন ও আব্বাস আলীকে সদস্য করে ৩ সদস্যের আহবায়ক কমিটি ঘোষণা করা হয়। নবগঠিত এই কমিটি আগামীতে নওগাঁয় কর্মরত সকল টেলিভিশন সাংবাদিকদের সমন্বয়ে একটি আধুনিক ও শক্তিশালী পূর্ণাঙ্গ কমিটি উপহার দিতে কাজ করবে বলে সভায় জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com