• রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৮:৫৪
শিরোনামঃ
পোরশায় অপরাধ ও মাদক প্রতিরোধে মতবিনিময় সভা, পুলিশ বক্সের উদ্বোধন পোরশায় পুকুরে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু বালুখালী সীমান্তে বিজিবির বিশেষ অভিযান, ৬০ হাজার ইয়াবা উদ্ধার টেকনাফের মাদক কারবারি জামালের সঙ্গে যোগাযোগের অভিযোগ “গোদাগাড়ীতে মাদক সিন্ডিকেটের আলোচনায় চেয়ারম্যান সোহেল রানা” প্রধানমন্ত্রী তারেক রহমানের বৃক্ষরোপণ কর্মসূচি: ভূমি মন্ত্রীর মাধ্যমে বিভাগীয় বন কর্মকর্তাকে ২৫ কেজি নিমের বীজ দিলেন ‘তাল বেলাল’ সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে নীলফামারীতে জেলা বৃক্ষমেলা-২০২৬ উদ্বোধন মহামান্য চ্যান্সেলর ও রাষ্ট্রপতির দায়িত্বভার গ্রহণ করায় বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বীক্রমকে পবিপ্রবির মাননীয় ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এস.এম. হেমায়েত জাহান এর অভিনন্দন ও শুভেচ্ছা। পোরশার নোচনাহারে রেকর্ড দামে বিক্রি হচ্ছে বারি-৪ আম, মণ ৫ -৬ হাজার জনদুর্ভোগ কমাতে নিজস্ব অর্থায়নে সেতু সংস্কার পবিপ্রবিতে মাদক বিরোধী সচেতনতা তৈরিতে র‍্যালি ও আলোচনা সভা

নওগাঁয় কৃষকের ধান কেটে দিলেন কৃষক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক এমপি ফজলে হুদা বাবুল

Reporter Name / ১০১ Time View
শনিবার, ১৬ মে, ২০২৬

নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর মহাদেবপুরে কৃষকের ধান কেটে দিলেন নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ফজলে হুদা বাবুল।

শনিবার (১৬ মে) দুপুরে নেতাকর্মীদের নিয়ে উপজেলার চেরাগপুর ইউনিয়নের গোপালতলা মোড় এলাকার আলম হোসেন দেড় বিঘা জমির পাকা ধান কেটে দেন তিনি। পরে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ওই ধান কৃষকের বাড়িতে পৌঁছে দেন।

কৃষক আলম হোসেন বলেন, গত ৮ থেকে ১০ দিন ধরে শ্রমিক না পেয়ে জমি থেকে ধান কাটতে পারছিলাম না। ধান নষ্ট হওয়ার আশঙ্কা নিয়ে বেশ চিন্তায় ছিলাম। হঠাৎ এমপি নেতাকর্মীদের নিয়ে আমার ধান কেটে দিয়ে বাড়িতে পৌঁছে দিয়েছে। এটা আমাদের জন্য অনেক বড় পাওয়া। এ জন্য আমি তাদের প্রতি কৃতজ্ঞ।

সংসদ সদস্য ফজলে হুদা বলেন, ‘মহাদেবপুর ও বদলগাছীর দুই উপজেলায় শ্রমিক দলের উদ্যোগে ধান কাটা হচ্ছে। বিশেষ করে বিধবা, এতিম ও অসচ্ছল কৃষক যারা শ্রমিক সংকটে ধান কাটতে পারছেন না, তাদের পাশে দাঁড়ানোর জন্য নেতাকর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে। যেসব কৃষক শ্রমিক সংকট বা আর্থিক সমস্যার কারণে ধান কাটতে পারছেন না, তাদের ধান কেটে ঘরে তুলে দিতে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা কাজ করবে। কৃষকরা দেশের অর্থনীতির প্রাণশক্তি, তাই তাদের পাশে দাঁড়ানো মানবিক ও নৈতিক দায়িত্ব।

তিনি বলেন, ‘কৃষক যাতে তার উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য পায়, সে জন্য সরকার নানা উদ্যোগ নিয়েছে। কৃষকদের জন্য কৃষক কার্ড দেওয়া শুরু করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ফলে কৃষকরা লাভবান হবে।

এদিকে জমিতে কাস্তে হাতে সংসদ সদস্য নিজেই ধান কাটতে নামলে সাধারণ মানুষ তা দেখতে ভিড় করেন। এসময় কেউ মোবাইলে ভিডিও করেন, কেউ ছবি তোলেন আবার কেউ বিস্ময়ে চোখে তাকিয়ে দেখেন। সংসদ সদস্যের জমিতে নেমে সরাসরি ধান কাটায় স্থানীয়রা সাধুবাদ জানিয়েছেন।

স্থানীয় কৃষক উজ্জল হোসেন বলেন, ‘সাধারণত নেতাদের আমরা শুধু মঞ্চে দেখি। কিন্তু আজ একজন এমপিকে মাঠে নেমে কৃষকের সঙ্গে ধান কাটতে দেখে সত্যিই ভালো লাগছে। একজন এমপি মাঠে নেমে ধান কাটছেন এটা আগে দেখিনি।

আরেক বাসিন্দা বিশু বলেন, ‘কৃষকের কষ্ট বুঝে পাশে দাঁড়ানোটা অনেক বড় বিষয়। শুধু বক্তব্য দিলে মানুষ ভুলে যায়, কিন্তু মাঠে নেমে কাজ করলে সেটা মানুষের মনে থাকে। কৃষকরাও মানসিকভাবে সাহস পাবেন।’


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com