• রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৬:৩২
শিরোনামঃ
পোরশায় অপরাধ ও মাদক প্রতিরোধে মতবিনিময় সভা, পুলিশ বক্সের উদ্বোধন পোরশায় পুকুরে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু বালুখালী সীমান্তে বিজিবির বিশেষ অভিযান, ৬০ হাজার ইয়াবা উদ্ধার টেকনাফের মাদক কারবারি জামালের সঙ্গে যোগাযোগের অভিযোগ “গোদাগাড়ীতে মাদক সিন্ডিকেটের আলোচনায় চেয়ারম্যান সোহেল রানা” প্রধানমন্ত্রী তারেক রহমানের বৃক্ষরোপণ কর্মসূচি: ভূমি মন্ত্রীর মাধ্যমে বিভাগীয় বন কর্মকর্তাকে ২৫ কেজি নিমের বীজ দিলেন ‘তাল বেলাল’ সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে নীলফামারীতে জেলা বৃক্ষমেলা-২০২৬ উদ্বোধন মহামান্য চ্যান্সেলর ও রাষ্ট্রপতির দায়িত্বভার গ্রহণ করায় বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বীক্রমকে পবিপ্রবির মাননীয় ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এস.এম. হেমায়েত জাহান এর অভিনন্দন ও শুভেচ্ছা। পোরশার নোচনাহারে রেকর্ড দামে বিক্রি হচ্ছে বারি-৪ আম, মণ ৫ -৬ হাজার জনদুর্ভোগ কমাতে নিজস্ব অর্থায়নে সেতু সংস্কার পবিপ্রবিতে মাদক বিরোধী সচেতনতা তৈরিতে র‍্যালি ও আলোচনা সভা

নওগাঁয় আপন ভাতিজার বিরুদ্ধে অপহরণ, নির্যাতন ও প্রাণনাশের হুমকির অভিযোগ

Reporter Name / ৫৮ Time View
মঙ্গলবার, ২ জুন, ২০২৬

মেহেদী হাসান অন্তর, নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁর মহাদেবপুর উপজেলায় আপন ভাইয়ের ছেলের বিরুদ্ধে জোরপূর্বক আটক, দীর্ঘদিন নির্যাতন এবং প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী মোঃ আব্দুল হামিদ মহাদেবপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার শ্রীনগর গ্রামের বাসিন্দা মোঃ আব্দুল হামিদ (পিতা: মৃত মোংলা কবিরাজ) গত ৫ ডিসেম্বর থেকে তার নিজ বাড়িতে একপ্রকার অবরুদ্ধ অবস্থায় ছিলেন। তিনি অভিযোগ করেন, তার আপন ভাইয়ের ছেলে মোঃ জুয়েল রানা (পিতা: আব্দুস ছামাদ) তার ছেলে-মেয়ে ও স্ত্রী বাড়িতে না থাকার সুযোগে তাকে জোরপূর্বক বাড়িতে আটকে রাখে।

পরবর্তীতে দীর্ঘ সময় ধরে তাকে অমানবিকভাবে নির্যাতন করা হয় এবং ভয়ভীতি দেখিয়ে কোনো প্রকার অর্থ প্রদান ছাড়াই তার জমিজমা জুয়েল রানার নামে লিখে নেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এ সময় তাকে পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করতেও দেওয়া হয়নি।

ভুক্তভোগী জানান, নির্যাতন সহ্য করতে না পেরে তিনি মঙ্গলবার (২ জুন) সকাল আনুমানিক ১০টার দিকে কৌশলে সেখান থেকে পালিয়ে আসেন। তবে পালিয়ে আসার পরও অভিযুক্ত ব্যক্তি তার ব্যবহৃত মোবাইল নম্বরে ফোন করে বিভিন্নভাবে প্রাণনাশের হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করছে।

এছাড়া তার প্রয়োজনীয় ব্যক্তিগত জিনিসপত্র এখনও অভিযুক্তের বাড়িতে রয়ে গেছে, যা উদ্ধার করা জরুরি বলে তিনি উল্লেখ করেন। বর্তমানে তিনি নিজের জীবন নিয়ে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলেও অভিযোগে জানান।

এ বিষয়ে ভুক্তভোগী মোঃ আব্দুল হামিদ বলেন, “আমি দীর্ঘদিন ধরে নির্যাতনের শিকার হয়েছি। এখনো আমাকে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। আমি প্রশাসনের কাছে আমার জীবনের নিরাপত্তা ও ন্যায়বিচার চাই।”

এ ব্যাপারে মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ওমর ফারুক বলেন, লিখিত অভিযোগ পাওয়া গেলে বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com