• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৫
শিরোনামঃ
বরিশালে প্রবীন সাংবাদিক পুলকের মৃ’ত্যু মরদেহের পাশে মিলল ৫ চিরকুট, কী বার্তা ছিল প্রেমের টানে ধর্ম পাল্টে মুসলিম তরুণীকে বিয়ে করলেন চীনা যুবক পটুয়াখালীতে পায়রা নদীর ভাঙন: মানচিত্র থেকে হারাচ্ছে বাহেরচর! বাকেরগঞ্জে মামলা তুলে নেওয়ার পর ব্যবসায়ীর দোকানে হামলা-ভাঙচুর, লুটের অভিযোগ নির্বাচনী উত্তাপ বেলকুচিতে: ৩নং ভাঙ্গাবাড়ী ইউনিয়নে মাসুদ রানার মোটরসাইকেল শোডাউন ও গণসংযোগ বাকেরগঞ্জে তুলাতলি নদীর ভাঙন রোধে ১২ হাজার ৫০০ জিওব্যাগ ফেলার প্রকল্পের উদ্বোধন ভরপাশায় চেয়ারম্যান পদে তরুণ প্রার্থী রাজিব হোসেন, মানুষের ভালোবাসা ও সমর্থনে এগিয়ে যেতে চান বাকেরগঞ্জে অবৈধ মাটি কাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৭০ হাজার টাকা জরিমানা বাকেরগঞ্জে ভ্যান চালককে কুপিয়ে হত্যা নওগাঁয় শুরু হলো ৭ম জেলা কাব ক্যাম্পুরী

নওগাঁর সাপাহারে মোটরসাইকেল দূর্ঘটনা এড়াতে ভ্রাম্যমান আদালতের অভিযান

Reporter Name / ৪৩৮ Time View
বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫

হাফিজুল হক,সাপাহার (নওগাঁ) প্রতিনিধি : সাপাহার উপজেলায় মোটরসাইকেল দূর্ঘটনা এড়াতে এবং মোটরসাইকেল চালকদের হেলমেট পরিধান নিশ্চিত করতে সাপাহার উপজেলা সদরে অভিযান পরিচালনা করেছেন ভ্রাম্যমান আদালত।

বুধবার দুপুরে সাপাহার সদর জয়পুর ফিলিং স্টেশন মোড়ে এই অভিযান চালায় আদালত। এতে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে উপস্থিত ছিলেন সাপাহার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রোমানা রিয়াজ। অভিযানে সাপাহার থানার এ এস আই আতাউর এর নেতৃত্বে থানা পুলিশের একটি দল অংশ নেন।
অভিযান চলাকালে ড্রাইভিং লাইসেন্স, মোটরসাইকেলের প্রয়োজনীয় কাগজপত্র হেলমেট বিহীন মোটরসাইকেল চালনার দায়ে ৬ জন মোটরসাইকেল চালককে ১ হাজার ১০০ টাকা জরিমানা করেন আদালত। এছাড়াও নিজেদেরকে সুরক্ষিত রাখতে মোটরসাইকেল চালনার আগে হেলমেট পরিধান নিশ্চিত করতে সকলকে সচেতন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রোমানা রিয়াজ।
এ সময় ইউএনও বলেন মানুষ অসতর্কতা অবলম্বন করার ফলে দুর্ঘটনার শিকার হচ্ছে এজন্য আমরা সাপাহার উপজেলার গুরুত্বপূর্ণ রাস্তার মোড়ে চেকপোস্ট স্থাপন করে ড্রাইভিং লাইসেন্স, মোটরসাইকেলের প্রয়োজনীয় কাগজপত্র ও হেলমেট বিহীন চালকদেরকে আইনের আওতায় নিয়ে আসা হয়। যা অব্যাহত থাকবে এতে শতভাগ হেলমেট পরিধান নিশ্চিত করা গেলে দূর্ঘটনায় প্রাণহানি অনেকাংশ কমিয়ে আনা সম্ভব।
ভ্রাম্যমান আদালতের নেতৃত্বে থাকা নির্বাহী ম্যাজিস্ট্রেট রোমানা রিয়াজ আরও বলেন, সড়ক মহাসড়কে হেলমেট পরিধান ব্যতিত বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালনার হার বৃদ্ধি পেয়েছে। হেলমেট ব্যতিত কেও যাতে মোটরসাইকেল না চালায়, সে কারণে আজ আমরা ভ্রাম্যমান আদালত পরিচালনা করে লাইসেন্স ও হেলমেট বিহীন চালকদেরকে জরিমানা করেছি। পাশাপাশি আমরা হেলমেট পরিধানের বিষয়ে সকলকে সচেতন করেছি।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com