• রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৬:৩০
শিরোনামঃ
পোরশায় অপরাধ ও মাদক প্রতিরোধে মতবিনিময় সভা, পুলিশ বক্সের উদ্বোধন পোরশায় পুকুরে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু বালুখালী সীমান্তে বিজিবির বিশেষ অভিযান, ৬০ হাজার ইয়াবা উদ্ধার টেকনাফের মাদক কারবারি জামালের সঙ্গে যোগাযোগের অভিযোগ “গোদাগাড়ীতে মাদক সিন্ডিকেটের আলোচনায় চেয়ারম্যান সোহেল রানা” প্রধানমন্ত্রী তারেক রহমানের বৃক্ষরোপণ কর্মসূচি: ভূমি মন্ত্রীর মাধ্যমে বিভাগীয় বন কর্মকর্তাকে ২৫ কেজি নিমের বীজ দিলেন ‘তাল বেলাল’ সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে নীলফামারীতে জেলা বৃক্ষমেলা-২০২৬ উদ্বোধন মহামান্য চ্যান্সেলর ও রাষ্ট্রপতির দায়িত্বভার গ্রহণ করায় বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বীক্রমকে পবিপ্রবির মাননীয় ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এস.এম. হেমায়েত জাহান এর অভিনন্দন ও শুভেচ্ছা। পোরশার নোচনাহারে রেকর্ড দামে বিক্রি হচ্ছে বারি-৪ আম, মণ ৫ -৬ হাজার জনদুর্ভোগ কমাতে নিজস্ব অর্থায়নে সেতু সংস্কার পবিপ্রবিতে মাদক বিরোধী সচেতনতা তৈরিতে র‍্যালি ও আলোচনা সভা

নওগাঁর বর্ষাইলে জিয়াউর রহমানের স্বপ্নের খাল পাড়ে ১৪ হাজার বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

Reporter Name / ২১ Time View
রবিবার, ১৯ জুলাই, ২০২৬

নওগাঁ প্রতিনিধিঃ জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে নওগাঁ সদর উপজেলার বর্ষাইলে জিয়াউর রহমানের স্বপ্নের খাল পাড়ে বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষার উদ্যোগ নেওয়া হয়েছে। রোববার সকাল ১১টায় নওগাঁ সদর উপজেলার বর্ষাইল ইউনিয়নের গোবিন্দপুর ব্রিজের পূর্ব পাশে ফতেপুর হতে হাঁপানিয়া পর্যন্ত ৭ কিলোমিটার খালের দুই ধারে নওগাঁ পরিবেশ উন্নয়ন সংস্থার সামাজিক বনায়ন কর্মসূচির আওতায় স্থানীয় উপকারভোগী ও সংস্থার সদস্যদের অংশগ্রহণে এই বৃক্ষরোপণ কর্মসূচির প্রায় ১৪ হাজার ফলজ, বনজ, ওষুধি ও শোভাবর্ধনকারী গাছের চারা রোপণের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গাছের চারা রোপণের উদ্বোধন করেন নওগাঁ সদর আসনের সংসদ সদস্য মোঃ জাহিদুল ইসলাম ধলু। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি সংসদ সদস্য তার বক্তব্যে বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বপ্নের খাল খনন কর্মসূচির মাধ্যমে কৃষকের সেচ সুবিধা নিশ্চিত করার পাশাপাশি ব্যাপক বৃক্ষরোপণের মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত কর্মসূচীর ৫ বছরের ২৫কোটি গাছের চারা রোপনের অংশ হিসেবে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় আমাদের সবাইকে বেশি বেশি করে গাছের চারা রোপণ করতে হবে। নওগাঁ পরিবেশ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক ও বিশিষ্ট বৃক্ষপ্রেমী মাহমুদুন নবী বেলাল-এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শ. ম. আ. আল কাফী তুহিন, বক্তারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সারোয়ার কামাল চঞ্চল, বর্ষাইল ইউনিয়ন বিএনপির সভাপতি সানোয়ার হোসেন পিন্টু, সাধারণ সম্পাদক মইনুল ইসলাম সহ জেলা ও উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সামাজিক ব্যক্তিবর্গ এবং স্থানীয় উপকারভোগী সাধারণ জনগণ উপস্থিত ছিলেন। সভাপতির বক্তব্যে মাহমুদুন নবী বেলাল বলেন খালের দুই পাড়ে রোপণকৃত ১৪ হাজার গাছের চারা সঠিকভাবে রক্ষণাবেক্ষণ ও পরিচর্যা করার জন্য স্থানীয় সামাজিক বনায়ন কমিটির সদস্য ও উপকারভোগীদের প্রতি আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com