• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৯
শিরোনামঃ
নওগাঁর মেধাবী অন্ধ শিক্ষার্থীর কর্মসংস্থান: আশার আলো জ্বালালেন প্রধানমন্ত্রীর মাধ্যমে জাহিদুল ইসলাম ধলু সাতক্ষীরা যুব ঐক্য পরিষদ” ৪১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ বাকেরগঞ্জ ডিকেআইবি উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। নাজিরপুরে ১২ বছরের মেয়েকে ধর্ষণের অভিযোগ, বাবাকে মারধরের পর পুলিশের কাছে হস্তান্তর ধামইরহাটে সমন্বিত পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠান অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে উপ-পরিদর্শক (এএসআই) আনিস আলীকে পুলিশ লাইনে প্রত্যাহার বিভিন্ন সংবাদমাধ্যমে সংবাদ প্রকাশের পর মহাদেবপুরে আল-মদিনা হাসপাতালের অপারেশন থিয়েটার ও ডায়াগনস্টিক সেন্টার সিলগালা জুলাই যোদ্ধাদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান সাপাহারে প্রাতিষ্ঠানিক জলাশয়ে মাছের পোনা অবমুক্ত

নওগাঁর বদলগাছী উপজেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি নয়ন, সম্পাদক রতন

Reporter Name / ১৫১ Time View
শনিবার, ১১ এপ্রিল, ২০২৬

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর বদলগাছী উপজেলা সাংবাদিক ইউনিয়নের দ্বিবার্ষিক কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার বিকেলে মাতাজী রোড় অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক বিশেষ সাধারণ সভায় এই নতুন কমিটি ঘোষণা করা হয়।

সভায় উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে বাংলা টিভি ও আজকালের খবর প্রতিনিধি আশরাফুল নয়নকে সভাপতি এবং দৈনিক বাংলাদেশর আলোর প্রতিনিধি এ.বি.এস. রতনকে সাধারণ সম্পাদক করে ৯ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন, যুগ্ম সাধারণ সম্পাদক রকি হোসেন দৈনিক জনবানী প্রতিনিধি, অর্থ সম্পাদক শাহারিয়ার শাওন গ্রীন টিভি ও রিপোর্টাস টুয়েন্টিফোর প্রতিনিধি , সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম দৈনিক মুক্ত সকাল ও দৈনিক জবাবদিহি মাল্টিমিডিয়া প্রতিনিধি, প্রচার ও প্রকাশনা সম্পাদক আসাদুজ্জামান ভুট্রু প্রতিদিনের কাগজ প্রতিনিধি, কার্যনির্বাহী সদস্য সুবাস চন্দ্র
দৈনিক ভোরের বাংলা ও বাংলার সংবাদ প্রতিনিধি, কার্যনির্বাহী সদস্য ফিরোজ আহম্মেদ দৈনিক আজকের খবর প্রতিনিধি।

কমিটির নেতৃবৃন্দরা জানান, এই কমিটির প্রধান লক্ষ্য হবে বদলগাছীতে কর্মরত সকল সাংবাদিকগণের অধিকার আদায়ে বলিষ্ঠ ভূমিকা রাখা ও তাদের বিপদের পাশে দাড়ানো এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে এলাকার সমস্যা- সম্ভাবনা তুলে ধরে সাধারণ মানুষের অধিকার আদায়ে কাজ করা।

উক্ত কমিটি আগামী দুই বছর মেয়াদে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করবেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com