• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৪:১৩
শিরোনামঃ
মান্দার ‘ভাইরাল বটগাছ’ নিয়ে অপপ্রচারের অভিযোগ আদমদীঘি থানা পুলিশের বিশেষ অভিযানে নারী সহ গ্রেপ্তার-৮ পবায় মিজানুর-ইসমাইল সিন্ডিকেট,বদলির এক মাসেও কর্মস্থল ছাড়েননি নিরাপত্তা প্রহরী নন্দীগ্রাম উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত সাপাহারে গণঅভ্যুত্থান-২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত পোরশায় পুলিশের বিশেষ অভিযান: ৮০৫ লিটার চোলাই মদের উপকরণ জব্দ ও ধ্বংস, মামলা ৫০ শয্যার হাসপাতালে রোগীর চাপ: পোরশায় ফ্লোরে চলছে চিকিৎসা, দ্রুত ১০০ শয্যায় উন্নীত করার আশ্বাস কুড়িগ্রামের নাগেশ্বরীতে নতুন ইউএনও পদায়ন নীলফামারী জেলা বিএনপির সাংগঠনিক কার্যক্রম নিয়ে তৃণমূলে অসন্তোষের অভিযোগ ‘ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন না করে সাবেক আওয়ামী লীগ-সংশ্লিষ্টদের প্রাধান্য দেওয়ার চেষ্টা চলছে’—দাবি একাংশের নেতা-কর্মীদের জাতীয় ক্রীড়া প্রতিযোগিতায় রাজশাহীর জোড়া সাফল্য: ক্রিকেটে বালক দল চ্যাম্পিয়ন, ফুটবলে বালিকারা রানার্স-আপ

নওগাঁর পোরশায় ৬০০ ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে জিআর চাল বিতরণ

আমির উদ্দীন বাবু উপজেলা প্রতিনিধি পোরশা নওগাঁ। / ৪০ Time View
মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬

​পোরশা (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর পোরশায় প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৬০০ পরিবারের মাঝে সরকারি চাল (জিআর) বিতরণ করা হয়েছে। ২৩ জুন (মঙ্গলবার) সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও প্রকল্প বাস্তবায়ন অফিসের যৌথ আয়োজনে উপজেলা পরিষদের হলরুমে আনুষ্ঠানিকভাবে এই চাল বিতরণ করা হয়।

​অনুষ্ঠানে ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারের মাঝে ৩০ কেজি করে চাল সুষ্ঠু ও সুন্দর পরিবেশে তুলে দেওয়া হয়।
​উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ রাকিবুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে ঢাকা থেকে মোবাইল ফোনের মাধ্যমে যুক্ত হয়ে প্রধান অতিথি হিসেবে এর শুভ উদ্বোধন করেন স্থানীয় জাতীয় সংসদ সদস্য মোঃ মোস্তাফিজুর রহমান।

​অনুষ্ঠানে বিশেষ অতিথি ও অন্যন্যদের মাঝে উপস্থিত ছিলেন পোরশা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাদিকুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মাহমুদুল হাসান টিটু, নিতপুর এলএসডি-র ওসি মোঃ রিয়াজুল ইসলাম এবং পোরশা থানা যুবদলের আহ্বায়ক মোঃ ইকবাল হোসেন চৌধুরী।

​এছাড়াও ৫নং ঘাটনগর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ মোদাসের হোসেন, নিতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ শরিফুল ইসলাম মাস্টার, নিতপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল জব্বার আলী, যুবদল নেতাসহ সংশ্লিষ্ট ওয়ার্ড, ইউনিয়ন ও উপজেলা বিএনপির অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com