• রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৭:৫৫
শিরোনামঃ
পোরশায় অপরাধ ও মাদক প্রতিরোধে মতবিনিময় সভা, পুলিশ বক্সের উদ্বোধন পোরশায় পুকুরে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু বালুখালী সীমান্তে বিজিবির বিশেষ অভিযান, ৬০ হাজার ইয়াবা উদ্ধার টেকনাফের মাদক কারবারি জামালের সঙ্গে যোগাযোগের অভিযোগ “গোদাগাড়ীতে মাদক সিন্ডিকেটের আলোচনায় চেয়ারম্যান সোহেল রানা” প্রধানমন্ত্রী তারেক রহমানের বৃক্ষরোপণ কর্মসূচি: ভূমি মন্ত্রীর মাধ্যমে বিভাগীয় বন কর্মকর্তাকে ২৫ কেজি নিমের বীজ দিলেন ‘তাল বেলাল’ সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে নীলফামারীতে জেলা বৃক্ষমেলা-২০২৬ উদ্বোধন মহামান্য চ্যান্সেলর ও রাষ্ট্রপতির দায়িত্বভার গ্রহণ করায় বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বীক্রমকে পবিপ্রবির মাননীয় ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এস.এম. হেমায়েত জাহান এর অভিনন্দন ও শুভেচ্ছা। পোরশার নোচনাহারে রেকর্ড দামে বিক্রি হচ্ছে বারি-৪ আম, মণ ৫ -৬ হাজার জনদুর্ভোগ কমাতে নিজস্ব অর্থায়নে সেতু সংস্কার পবিপ্রবিতে মাদক বিরোধী সচেতনতা তৈরিতে র‍্যালি ও আলোচনা সভা

নওগাঁর পোরশায় বিএনপি’র নির্বাচনী জনসভা

Reporter Name / ৩৩৪ Time View
রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫
নওগাঁর পোরশায় বিএনপি’র নির্বাচনী জনসভা

এম রইচ উদ্দিন, পোরশা (নওগাঁ) প্রতিনিধিঃ পোরশায় বিএনপির নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকালে উপজেলার সারাইগাছী প্রাথমিক বিদ্যালয় মাঠে উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথি ছিলেন নওগাঁ-১ (পোরশা-সাপাহার-নিয়ামতপুর) আসনে বিএনপি মনোনিত প্রার্থী মোস্তফিজুর রহমান। প্রধান বক্তা ছিলেন নওগাঁ জেলা বিএনপির সাবেক সদস্য সচিব বায়েজিদ হোসেন পলাশ। এতে সভাপতিত্ব উপজেলা বিএনপির সহসভাপতি মোদাচ্ছের রহমান, উপজেলা সাধারন সম্পাদক সাদেকুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন নওগাঁ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খাইরুল আলম গোল্ডেন, জেলা বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক আমিনুল ইসলাম বেলাল, নিয়ামতপুর উপজেলা বিএনপির নেত্রী মোছা: ফরিদা বেগম, সাপাহার উপজেলা বিএনপির সাবেক সভাপতি অধ্যক্ষ আব্দুর নূর ও সাধারন সম্পাদক সারোয়ার জাহান চৌধুরী (লাবু), জেলা যুবদলের আহবায়ক মাসুদ হায়দার টিপু ও সদস্য সচিব রুহুল আমিন মুক্তার, পোরশা উপজেলা যুবদলের আহবায়ক ইকবাল হোসেন শাহ্, তেঁতুলিয়া ইউনিয়ন যুবদলের সদস্য শাহ্ মাসুদ পারভেজসহ পোরশা, সাপাহার ও নিয়ামতপুর উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com