June 4, 2026, 2:05 pm

শিরোনাম :
জ্ঞানভিত্তিক, সচেতন ও মানবিক সমাজ গঠনের লক্ষ্যে “নবজাগরণ পাঠাগার” এর আত্মপ্রকাশ নীলফামারীতে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় বাস্তবায়নের দাবিতে আনন্দ র‌্যালি অনুষ্ঠিত ধামইরহাটে বজ্রপাতে দুই গাভীর মৃত্যু, দিশেহারা ক্ষতিগ্রস্ত কৃষক ইউনুছার রহমান চির নিদ্রায় সায়িত হলেন এমপি আবুল হোসেন খানের বড় ভাইয়ের সহধর্মিনী কোহিনুর বেগম । সাপাহারে রাস্তার পাশে পরিত্যাক্ত পশু চামড়ার স্তুপ দুর্গন্ধে জনজীবণ অতিষ্ঠ সাপাহার আম বাজারে যানজট নিরসনে প্রশাসনের অভিযান সাপাহারে জেলা ছাত্রদল নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় পোরশায় ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী আটক বাকেরগঞ্জে এমপি আবুল হোসেন খানের বড় ভাইয়ের স্ত্রীর ইন্তেকাল নওগাঁয় নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধন, শহরের বাইরে বাসস্ট্যান্ড স্থানান্তরের দাবি

নওগাঁর ধামইরহাটে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহে উদ্বোধনী প্রদর্শনী মেলায় দুম্বা প্রদর্শন

আবু মুছা স্বপন ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর ধামইরহাটে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৫।

এ উপলক্ষে উপজেলা প্রশাসন এবং উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের যৌথ উদ্যোগে প্রাণিসম্পদ প্রদর্শনী (মেলা), বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মেলায় সৌদ আরবের দুম্বা, গাভী থেকে জন্ম নেয়া জমজ বাছুর, বিরল প্রজাতির পাঠা, বিভিন্ন পশু-পাখি প্রদর্শন করা হয়।


২৬ নভেম্বর (শনিবার) সকাল ১০ টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি র‌্যালি উপজেলা বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. ওয়াজেদ আলীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার শাহরিয়ার রহমান। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ কামরুজ্জামান সরদারের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. তৌফিক আল জোবায়ের, ধামইরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ইমাম জাফর, উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আইয়ুব আলী, সমাজসেবা কর্মকর্তা এ টি এম ফসিউল আলম, পরিবার পরিকল্পনা কর্মকর্তা বেদারুল ইসলাম, জনস্বাস্থ্য দপ্তর সহকারি প্রকৌশলী মিলন কুমার, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আলহাজ্ব হানজালা, জেলা যুবদলের আহ্বায়ক সদস্য ও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ জাহাঙ্গীর আলম লিটন, পৌর বিএনপি’র সভাপতি শহিদুর রহমান সরকার, সাধারণ সম্পাদক আনারুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান মীর প্রমুখ। অতিথিদের বক্তব্যে প্রাণিসম্পদ খাতে সরকারের বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগ, খামারি-বান্ধব নীতি এবং জনসচেতনতা বৃদ্ধিতে চলমান কার্যক্রমের ওপর গুরুত্বারোপ করে আলোচনা সভায় বক্তারা বলেন, প্রাণিসম্পদ জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। খামারি ও সাধারণ মানুষকে আধুনিক ও বৈজ্ঞানিক পদ্ধতিতে পশুপালনের প্রতি উৎসাহিত করাই জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনের মূল উদ্দেশ্য। অনুষ্ঠানে বিভিন্ন সরকারি কর্মকর্তা, খামারি, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *