• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৭
শিরোনামঃ
নওগাঁ ছেড়ে তাল বেলাল এখন পঞ্চগড়েদেবীগঞ্জে ২২ শত তালবীজ ও ফুলের চারা উপহার পেল হিলফুল ফুজুল যুব সংগঠনদেবীগঞ্জ নওগাঁর মেধাবী অন্ধ শিক্ষার্থীর কর্মসংস্থান: আশার আলো জ্বালালেন প্রধানমন্ত্রীর মাধ্যমে জাহিদুল ইসলাম ধলু সাতক্ষীরা যুব ঐক্য পরিষদ” ৪১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ বাকেরগঞ্জ ডিকেআইবি উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। নাজিরপুরে ১২ বছরের মেয়েকে ধর্ষণের অভিযোগ, বাবাকে মারধরের পর পুলিশের কাছে হস্তান্তর ধামইরহাটে সমন্বিত পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠান অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে উপ-পরিদর্শক (এএসআই) আনিস আলীকে পুলিশ লাইনে প্রত্যাহার বিভিন্ন সংবাদমাধ্যমে সংবাদ প্রকাশের পর মহাদেবপুরে আল-মদিনা হাসপাতালের অপারেশন থিয়েটার ও ডায়াগনস্টিক সেন্টার সিলগালা জুলাই যোদ্ধাদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান

নওগাঁর আত্রাইয়ে জাতীয় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের শুভ উদ্বোধন।

Reporter Name / ১৩৫ Time View
সোমবার, ২০ এপ্রিল, ২০২৬

মোঃ মমিন আলী নওগাঁ জেলা প্রতিনিধিঃ
নওগাঁর আত্রাই উপজেলায় উৎসবমুখর পরিবেশে জাতীয় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর শুভ উদ্বোধন করা হয়েছে। সোমবার (২০ এপ্রিল) সকাল ১০ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে এই কর্মসূচির সূচনা করা হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃক আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. খায়রুল আলম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টিকাদান কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন আত্রাই উপজেলা নির্বাহী অফিসার শেখ মো. আলাউল ইসলাম।

উদ্বোধনী বক্তব্যে প্রধান অতিথি বলেন, সুস্থ ও সবল জাতি গঠনে টিকাদান কর্মসূচির কোনো বিকল্প নেই। শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। হাম ও রুবেলা প্রাণঘাতী রোগ হতে পারে, তবে সঠিক সময়ে টিকা দেওয়ার মাধ্যমে এটি সম্পূর্ণ প্রতিরোধ করা সম্ভব।

তিনি আরও বলেন, আমি অনুরোধ করব, উপজেলার প্রতিটি অভিভাবক যেন তাদের ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী শিশুদের নির্দিষ্ট কেন্দ্রে নিয়ে এসে এই টিকা নিশ্চিত করতে হবে। একটি শিশুও যেন এই কর্মসূচির আওতা থেকে বাদ না পড়ে।

অনুষ্ঠানের সভাপতি ডা. মো. খায়রুল আলম তার সমাপনী বক্তব্যে বলেন, আমরা আত্রাই উপজেলার প্রতিটি ইউনিয়নে এবং ওয়ার্ড পর্যায়ে টিকাদান কেন্দ্র প্রস্তুত রেখেছি। আমাদের স্বাস্থ্যকর্মী এবং স্বেচ্ছাসেবীরা নিরলসভাবে মাঠ পর্যায়ে কাজ করছেন। হাম-রুবেলা টিকা সম্পূর্ণ নিরাপদ এবং এটি শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। কোনো প্রকার গুজবে কান না দিয়ে নির্ধারিত সময়ে শিশুদের টিকা কেন্দ্রে নিয়ে আসার জন্য আমি সকলের প্রতি আহ্বান জানাচ্ছি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল করিম, আত্রাই থানা প্রেসক্লাবের সভাপতি মো. রুহুল আমিন, সিনিয়র সহ-সভাপতি মো. মুজাহিদ খান, সদস্য মোছা. রিমা খাতুন। এছাড়াও অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক, নার্স এবং বিপুল সংখ্যক অভিভাবক উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে উপস্থিত শিশুদের হাম-রুবেলার টিকা প্রদানের মাধ্যমে কার্যক্রমের সমাপ্তি ঘটে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com