• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৩
শিরোনামঃ
বরিশালে প্রবীন সাংবাদিক পুলকের মৃ’ত্যু মরদেহের পাশে মিলল ৫ চিরকুট, কী বার্তা ছিল প্রেমের টানে ধর্ম পাল্টে মুসলিম তরুণীকে বিয়ে করলেন চীনা যুবক পটুয়াখালীতে পায়রা নদীর ভাঙন: মানচিত্র থেকে হারাচ্ছে বাহেরচর! বাকেরগঞ্জে মামলা তুলে নেওয়ার পর ব্যবসায়ীর দোকানে হামলা-ভাঙচুর, লুটের অভিযোগ নির্বাচনী উত্তাপ বেলকুচিতে: ৩নং ভাঙ্গাবাড়ী ইউনিয়নে মাসুদ রানার মোটরসাইকেল শোডাউন ও গণসংযোগ বাকেরগঞ্জে তুলাতলি নদীর ভাঙন রোধে ১২ হাজার ৫০০ জিওব্যাগ ফেলার প্রকল্পের উদ্বোধন ভরপাশায় চেয়ারম্যান পদে তরুণ প্রার্থী রাজিব হোসেন, মানুষের ভালোবাসা ও সমর্থনে এগিয়ে যেতে চান বাকেরগঞ্জে অবৈধ মাটি কাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৭০ হাজার টাকা জরিমানা বাকেরগঞ্জে ভ্যান চালককে কুপিয়ে হত্যা নওগাঁয় শুরু হলো ৭ম জেলা কাব ক্যাম্পুরী

নওগাঁয় বিশ্ব মানবাধিকার দিবসে মানবতাবাদী সাংবাদিক মেহেদী হাসান অন্তরকে সম্মাননা

Reporter Name / ৫০৫ Time View
বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫

নওগাঁ জেলা প্রতিনিধিঃ
নওগাঁয় বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে মানবাধিকার সুরক্ষা ও সামাজিক সচেতনতা বৃদ্ধিতে অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মাননা স্মারক পেলেন মানবতাবাদী ও সাংবাদিক মেহেদী হাসান অন্তর। মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকালে বাংলাদেশ মানবাধিকার কমিশন (বিএইচআরসি) নওগাঁ জেলা শাখার পক্ষ থেকে তাকে এই সম্মাননা প্রদান করা হয়।

মুক্তি মোড়ের মুক্তিযোদ্ধা নামফলক স্মৃতিস্তম্ভ প্রাঙ্গণে সকাল ৮টায় বিশ্ব মানবাধিকার দিবসের আলোচনাসভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা সভাপতি অ্যাডভোকেট সরদার সালাউদ্দিন মিন্টু এবং অনুষ্ঠান পরিচালনা করেন সহ-সভাপতি সুলতান মাহমুদ।

মেহেদী হাসান অন্তর বর্তমানে সংগঠনের প্রচার সম্পাদক এবং চ্যানেল এস টেলিভিশনের সিনিয়র জেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন। মানবাধিকার চর্চা, মানবিক মূল্যবোধ প্রচার এবং নিপীড়িত মানুষের পক্ষে সোচ্চার ভূমিকার জন্য তাকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএইচআরসির সাধারণ সম্পাদক মানবতাবাদী চন্দন দেব, নওগাঁ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ শরিফুল ইসলাম, সাংবাদিক কায়েস উদ্দিন, আজাদ হোসেন মুরাদ, মাহমুদুল নবী বেলাল, এবং জেলার বিভিন্ন মানবাধিকারকর্মীরা।

বক্তারা বলেন, মানবাধিকার রক্ষা শুধু আইনি কাঠামোর মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং সমাজের প্রতিটি মানুষের মূল্যবোধ ও সচেতনতা এর সঙ্গে জড়িত। মানবাধিকার লঙ্ঘন রোধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার পাশাপাশি পরবর্তী প্রজন্মকে মানবিক মূল্যবোধে গড়ে তোলার ওপর গুরুত্ব দেন তারা।

আলোচনাসভা শেষে মানবাধিকার কর্মীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন অতিথিরা।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com