• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫২
শিরোনামঃ
বরিশালে প্রবীন সাংবাদিক পুলকের মৃ’ত্যু মরদেহের পাশে মিলল ৫ চিরকুট, কী বার্তা ছিল প্রেমের টানে ধর্ম পাল্টে মুসলিম তরুণীকে বিয়ে করলেন চীনা যুবক পটুয়াখালীতে পায়রা নদীর ভাঙন: মানচিত্র থেকে হারাচ্ছে বাহেরচর! বাকেরগঞ্জে মামলা তুলে নেওয়ার পর ব্যবসায়ীর দোকানে হামলা-ভাঙচুর, লুটের অভিযোগ নির্বাচনী উত্তাপ বেলকুচিতে: ৩নং ভাঙ্গাবাড়ী ইউনিয়নে মাসুদ রানার মোটরসাইকেল শোডাউন ও গণসংযোগ বাকেরগঞ্জে তুলাতলি নদীর ভাঙন রোধে ১২ হাজার ৫০০ জিওব্যাগ ফেলার প্রকল্পের উদ্বোধন ভরপাশায় চেয়ারম্যান পদে তরুণ প্রার্থী রাজিব হোসেন, মানুষের ভালোবাসা ও সমর্থনে এগিয়ে যেতে চান বাকেরগঞ্জে অবৈধ মাটি কাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৭০ হাজার টাকা জরিমানা বাকেরগঞ্জে ভ্যান চালককে কুপিয়ে হত্যা নওগাঁয় শুরু হলো ৭ম জেলা কাব ক্যাম্পুরী

ধুকুরিয়াবেড়া ইউনিয়নকে আধুনিক রোল মডেল হিসেবে গড়ে তুলতে চান নূরে আলম

মনজুরুল ইসলাম সিরাজগঞ্জ প্রতিনিধি / ১০৩ Time View
মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬

মনজুরুল ইসলাম সিরাজগঞ্জ প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে ধুকুরিয়াবেড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশী, তরুণ ও যুবসমাজের ভালবাসার পাত্র দীর্ঘদিন জেল-জুলুমে নির্যাতিত ত্যাগি নেতা বেলকুচি উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক মো: নুরে আলম। এলাকাভিত্তিক উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা এবং সাধারণ মানুষের অধিকার আদায়ে দৃঢ় অঙ্গীকার নিয়ে তিনি এখন ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে জনগনের দ্বারে দ্বারে। ধুকুরিয়া বেড়া ইউনিয়নকে একটি আধুনিক ‘রোল মডেল’ হিসেবে গড়ে তোলাই তার প্রধান লক্ষ্য।

রাজনীতির ময়দানে নুরে আলমের যাত্রা ছিল সংগ্রামের। দলের আদর্শকে বুকে ধারণ করে তিনি দীর্ঘ পথ পাড়ি দিয়েছেন। তিনি বলেন, “দলের দুঃসময়ে আমি কখনোই পিছুপা হইনি। জনগণের অধিকার আদায়ের প্রতিটি আন্দোলনে রাজপথে সক্রিয় থেকেছি। এই দীর্ঘ রাজনৈতিক যাত্রায় আমাকে অসংখ্য মিথ্যা মামলা, হামলা, জেল-জুলুম এবং নানামুখী রাজনৈতিক নির্যাতনের শিকার হতে হয়েছে। সব প্রতিকূলতা উপেক্ষা করেও আমি দলের আদর্শের পথে অবিচল ছিলাম।” এই ত্যাগ ও সংগ্রামের মানসিকতাই তাকে সাধারণ মানুষের কাছে একজন সাহসী এবং নির্ভরযোগ্য নেতা হিসেবে প্রতিষ্ঠিত করেছে।

বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট ও দলের প্রতি নিজের দীর্ঘদিনের আত্মত্যাগের কথা বিবেচনা করে নুরে আলম দৃঢ়ভাবে আশাবাদী। তিনি বলেন, দলের চরম দুঃসময়ে আমি যেভাবে মাঠে থেকেছি এবং দলের প্রয়োজনে সব ধরণের ত্যাগ স্বীকার করেছি, তাতে আমি আশা রাখি দল আমার ওপর আস্থা রাখবে। দলীয় হাই কমান্ড ধুকুরিয়াবেড়া ইউনিয়নের মানুষের স্বপ্ন ও আমার ত্যাগের মূল্যায়ন করে আমাকেই মনোনয়ন প্রদান করবে।

কৃষক-শ্রমিক ও সাধারণ মানুষের অধিকার আদায়ে অঙ্গীকারবদ্ধ মো: নুরে আলম কেবল একজন রাজনীতিবিদ নন, তিনি সাধারণ মানুষের দুঃখ-কষ্টের অবিচ্ছেদ্য অংশ। বিশেষ করে কৃষক ও শ্রমিক শ্রেণির মানুষের ন্যায্য অধিকার নিশ্চিত করতে তিনি সবসময় সোচ্চার। তিনি বিশ্বাস করেন, ইউনিয়নের প্রতিটি কৃষক ও শ্রমিক যদি তাদের প্রাপ্য মর্যাদা ও অধিকার পায়, তবেই সামগ্রিক উন্নয়ন সম্ভব। তার নির্বাচনী পরিকল্পনায় তৃণমূল মানুষের জীবনমান উন্নয়নের বিশেষ রূপরেখা রয়েছে।

একটি উন্নত ইউনিয়নের পরিচয় ফুটে ওঠে বয়স্ক, বিধবা ও দুস্থ মানুষের সুরক্ষার মাধ্যমে এমনটিই মনে করেন নুরে আলম। তিনি দায়িত্ব পেলে ইউনিয়ন পরিষদের বয়স্ক ও বিধবা ভাতার স্বচ্ছ বিতরণ শতভাগ নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছেন। প্রান্তিক জনগোষ্ঠীর হাতে সঠিকভাবে সরকারি সহায়তা পৌঁছে দিতে তিনি একটি ডিজিটাল ও জবাবদিহিমূলক ব্যবস্থা গড়ে তোলার স্বপ্ন দেখেন, যেখানে কোনো নাগরিক হয়রানির শিকার হবেন না।

ইউনিয়নের রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠান, স্বাস্থ্যসেবা এবং যোগাযোগ ব্যবস্থার মূল পরিবর্তনের সুনির্দিষ্ট রূপরেখা তৈরি করেছেন নুরে আলম। তিনি বলেন:

আমি ধুকুরিয়াবেড়া ইউনিয়ন কে একটি আধুনিক ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চাই, যেখানে প্রতিটি নাগরিকের মৌলিক অধিকার সুরক্ষিত থাকবে এবং প্রতিটি কাজ হবে স্বচ্ছ, জবাবদিহিমূলক ও জনকল্যাণমুখী।”

জনগনের সাথে তার আত্মিক সম্পর্কই এখন তার বড় শক্তি। বর্তমানে বেলকুচি উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক হিসেবে দায়িত্ব পালনরত নুরে আলম আসন্ন নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে ইউনিয়নবাসীর দোয়া ও সমর্থন প্রার্থনা করছেন। তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন, মানুষের এই ভালোবাসার প্রতিদান দিতে তিনি সফল হবেন এবং ধুকুরিয়াবেড়া ইউনিয়ন উন্নয়নের এক অনন্য উচ্চতায় নিয়ে যাবেন বলে এমন প্রতিশ্রুতি ব্যক্ত করেন তিনি।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com