• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৫
শিরোনামঃ
বরিশালে প্রবীন সাংবাদিক পুলকের মৃ’ত্যু মরদেহের পাশে মিলল ৫ চিরকুট, কী বার্তা ছিল প্রেমের টানে ধর্ম পাল্টে মুসলিম তরুণীকে বিয়ে করলেন চীনা যুবক পটুয়াখালীতে পায়রা নদীর ভাঙন: মানচিত্র থেকে হারাচ্ছে বাহেরচর! বাকেরগঞ্জে মামলা তুলে নেওয়ার পর ব্যবসায়ীর দোকানে হামলা-ভাঙচুর, লুটের অভিযোগ নির্বাচনী উত্তাপ বেলকুচিতে: ৩নং ভাঙ্গাবাড়ী ইউনিয়নে মাসুদ রানার মোটরসাইকেল শোডাউন ও গণসংযোগ বাকেরগঞ্জে তুলাতলি নদীর ভাঙন রোধে ১২ হাজার ৫০০ জিওব্যাগ ফেলার প্রকল্পের উদ্বোধন ভরপাশায় চেয়ারম্যান পদে তরুণ প্রার্থী রাজিব হোসেন, মানুষের ভালোবাসা ও সমর্থনে এগিয়ে যেতে চান বাকেরগঞ্জে অবৈধ মাটি কাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৭০ হাজার টাকা জরিমানা বাকেরগঞ্জে ভ্যান চালককে কুপিয়ে হত্যা নওগাঁয় শুরু হলো ৭ম জেলা কাব ক্যাম্পুরী

ধামইরহাট-পত্নীতলায় ১০ লক্ষ টাকার সরকারি নগদ অর্থ বিতরণ করলেন জামায়াতের এমপি এনামুল হক

Reporter Name / ১৪৮ Time View
শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ
নওগাঁর ধামইরহাটে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের বরাদ্দকৃত নগদ অর্থ দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে বিতরণ সম্পন্ন হয়েছে।
২৭ মার্চ (শুক্রবার) সকাল ৯ টায় ধামইরহাট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে ইউএনও প্রশান্ত চক্রবর্তীর সভাপতিত্বে নওগাঁ-২ আসনে জামায়াতের এম.পি ইঞ্জিনিয়ার মো. এনামুল হক আনুষ্ঠানিকভাবে নগদ অর্থ বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন।
উপজেলা প্রশাসন সূত্র জানায়, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে আসন ভিত্তিক বরাদ্দকৃত ১০ লক্ষ টাকার মধ্যে ধামইরহাট উপজেলায় ২ শতাধিক অসহায় ও দুঃস্থ’দের মাঝে ৪ লক্ষ ৪০ হাজার টাকা বিতরণ করা হয়েছে। এর আগে পত্নীতলা উপজেলায় প্রায় ৩ শত অসহায় ও দুঃস্থ’ নারী -পুরুষের মাঝে ৫ লক্ষ ৬০ হাজার টাকা বিতরণ করা হয়েছে। বিতরণকালে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনসুর আলী, নওগাঁ জেলা জামায়াতের সহকারি সেক্রেটারি ও জেলা যুব বিভাগের সভাপতি মারুফ আহমেদ, ধামইরহাট উপজেলা যুব বিভাগের ভারপ্রাপ্ত সভাপতি আবু সালেহ মুসাসহ স্থানীয় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, গণমাধ্যম কর্মী ও সমাজের বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com