• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৩
শিরোনামঃ
বরিশালে প্রবীন সাংবাদিক পুলকের মৃ’ত্যু মরদেহের পাশে মিলল ৫ চিরকুট, কী বার্তা ছিল প্রেমের টানে ধর্ম পাল্টে মুসলিম তরুণীকে বিয়ে করলেন চীনা যুবক পটুয়াখালীতে পায়রা নদীর ভাঙন: মানচিত্র থেকে হারাচ্ছে বাহেরচর! বাকেরগঞ্জে মামলা তুলে নেওয়ার পর ব্যবসায়ীর দোকানে হামলা-ভাঙচুর, লুটের অভিযোগ নির্বাচনী উত্তাপ বেলকুচিতে: ৩নং ভাঙ্গাবাড়ী ইউনিয়নে মাসুদ রানার মোটরসাইকেল শোডাউন ও গণসংযোগ বাকেরগঞ্জে তুলাতলি নদীর ভাঙন রোধে ১২ হাজার ৫০০ জিওব্যাগ ফেলার প্রকল্পের উদ্বোধন ভরপাশায় চেয়ারম্যান পদে তরুণ প্রার্থী রাজিব হোসেন, মানুষের ভালোবাসা ও সমর্থনে এগিয়ে যেতে চান বাকেরগঞ্জে অবৈধ মাটি কাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৭০ হাজার টাকা জরিমানা বাকেরগঞ্জে ভ্যান চালককে কুপিয়ে হত্যা নওগাঁয় শুরু হলো ৭ম জেলা কাব ক্যাম্পুরী

ধামইরহাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: মাদক গ্রহণকারীকে ১ মাসের কারাদণ্ড

মোঃ আবু মুছা স্বপন, ধামইরহাট উপজেলা নওগাঁ প্রতিনিধি / ২৩ Time View
শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬

মোঃ আবু মুছা স্বপন, ধামইরহাট উপজেলা প্রতিনিধি:  নওগাঁর ধামইরহাটে মাদকবিরোধী অভিযানে এনামুল হক (৩২) নামে এক মাদক গ্রহণকারীকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড প্রদান করে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ সাজ্জাদ পারভেজ ।

বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেল প্রায় ৪টার দিকে উপজেলার ১ নং ধামইরহাট ইউনিয়নের হরতকিডাঙ্গা বাজার এলাকায় মাদক নিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজনের সন্দেহ হলে তাকে আটক করে। পরে বিষয়টি ধামইরহাট থানা পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে হেফাজতে নেয়।
আটক এনামুল হক উপজেলার ১ নং ধামইরহাট ইউনিয়নের বেনিদুয়ার গ্রামের বাসিন্দা। ঘটনাস্থলে প্রাথমিক যাচাই-বাছাই শেষে তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। এ সময় ১ নং ধামইরহাট ইউপি চেয়ারম্যানসহ স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত
ছিলেন।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ সাজ্জাদ পারভেজ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় এনামুল হককে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ২০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।
ধামইরহাট থানা পুলিশ জানিয়েছে, মাদকমুক্ত সমাজ গড়তে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে এবং মাদকসেবন ও মাদক বহনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com